Subhashree-Dev: কবে বিয়ে করছো? দেবকে সটাং প্রশ্ন করলেন শুভশ্রী

দেব-শুভশ্রীর প্রেম ছিল টলিউডের অন্যতম ওপেন সিক্রেট। মিডিয়ার সামনে নিজেদের সম্পর্ক নিয়ে কথা না বললেও সকলেই জানতেন তাদের সম্পর্কের কথা। সেই নিয়ে মিডিয়ার পাতাতেও কম চর্চা হয়নি। তবে পরে তাদের সেই সম্পর্ক ভেঙে যায়। বড়পর্দা থেকে অনেকটাই দূরে সরে যান অভিনেত্রী। একটা লম্বা বিরতির পর কামব্যাকও করেছিলেন তিনি। এখন তিনি রাজ চক্রবর্তীর পরিণীতা। একমাত্র ছেলে ইউভানকে নিয়ে চুটিয়ে কাজের পাশাপাশি সংসারও করছেন তারা। তবে এই মুহূর্তে আবারো দেব-শুভশ্রী মিডিয়ার পাতায় একইসাথে চর্চিত হচ্ছেন।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ার পাতায় বেশ কয়েকবছর আগেকার একটি ভিডিও ভাইরাল হতে দেখা গিয়েছে। ভিডিওটি টেলিভিশনের অন্যতম জনপ্রিয় রিয়্যালিটি শোয়ের একটি ঝলক। ঝলকটি শাশ্বত চট্টোপাধ্যায় সঞ্চালিত জি বাংলার ‘অপুর সংসার’এর। সেখানেই শাশ্বত চট্টোপাধ্যায়ের একটি প্রশ্নে অভিনেত্রী যা উত্তর দিলেন, তা শুনে কথা বন্ধ হয়ে যায় অভিনেতার। এমন কি বলেছিলেন তিনি?

ভিডিওতে অভিনেতা শুভশ্রীকে প্রশ্ন করেছিলেন, যদি তিনি দেবকে সামনে পেতেন তাহলে একজন পেজ থ্রি সাংবাদিক হিসেবে কি প্রশ্ন করতেন! এর উত্তরেই অভিনেত্রী জানান, তিনি অভিনেতাকে জিজ্ঞাসা করতেন তার বয়স কত হল? তিনি বিয়ে কবে করছেন? আর তার অভিনীত ‘ধূমকেতু’ কবে মুক্তি পাচ্ছে? অভিনেত্রীর এই সমস্ত প্রশ্ন শুনে হাসতে হাসতে চুপ করে যেন অভিনেতা। এরপর ক্যামেরার দিকে তাকিয়েই মজার ফলে দেবের উদ্দেশ্যে বলেন, এর জবাব তার চাই। পাশাপাশি অভিনেত্রী এও জানান, সকলের মধ্যে রাজ চক্রবর্তীকে তার সবথেকে বেশি হট লাগে। উল্লেখ্য, অভিনেত্রী তখনও রাজ চক্রবর্তীর সাথে সাত পাক ঘোরেন নি। সম্প্রতি এই ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই পুনরায় দেব-শুভশ্রী চর্চার আলো টেনেছেন নিজেদের দিকে।

এই মুহূর্তে দেব তুমুল চর্চায় রয়েছেন নিজের সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত ছবি ‘প্রজাপতি’ নিয়ে। তার এই ছবি রীতিমতো বক্সঅফিস কাঁপিয়ে দিয়েছে। দর্শকদের কাছ থেকেও মিলেছে আশানুরূপ প্রতিক্রিয়া। অন্যদিকে শুভশ্রী অভিনীত ‘বিসমিল্লা’তে তার অভিনয় ছিল নজরকাড়া। ছবিতে তার বিপরীতে দেখা মিলেছিল বর্তমান প্রজন্মের অন্যতম প্রতিভাবান অভিনেতা ঋদ্ধি সেনের। গতবছর মুক্তি পেয়েছিল ছবিটি। তবে এই মুহূর্তে নিজের সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত ছবি ‘ডাঃ বক্সী’র সূত্র ধরে চর্চিত শুভশ্রী। ছবিতে শুভশ্রীর পাশাপাশি রয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায় ও বনি সেনগুপ্তর মতো জনপ্রিয় অভিনেতারা।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026