লক্ষ্মী এল রাজ শুভশ্রীর সংসারে, কন্যাসন্তানের জন্মের পরদিনই হাসপাতাল থেকে ছবি পোস্ট শুভশ্রীর

২০২৩ সালের শেষে বড় খুশির খবর পেলেন রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলি। আসলে এই লক্ষ্মীবারে এই টলিউড তারকাদের ঘর আলো করে জন্ম নিয়েছে একরত্তি কন্যা। নতুন আশা, স্বপ্ন নিয়ে বছরের শেষে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সংসারে এলেন কন্যা ইয়ালিনি চক্রবর্তী। এমনিতেই ভরা পরিবার ছিল শুভশ্রীর। এবার ছেলে, মেয়ে, স্বামী, শাশুড়িকে নিয়ে এখন ভরন্ত সংসার হল শুভশ্রীর। গত বৃহস্পতিবার এই টলিউড অভিনেত্রী নিজের সোশ্যাল মিডিয়াতে তাঁর দ্বিতীয় সন্তানের জন্মের খবর পোস্ট করেছেন।

টলিউড অভিনেত্রী নিজের সোশ্যাল মিডিয়াতে একটি নতুন ছবি শেয়ার করেছেন। বৃহস্পতিবার পার্ক স্ট্রিটের কাছে এক বেসরকারি হাসপাতালে মেয়ের জন্ম দেন শুভশ্রী। সন্ধ্যা গড়াতেই সোশ্যাল মিডিয়ায় রাজের সঙ্গে যৌথ বিবৃতি দিয়ে এই সুখবর শেয়ার করেন তিনি। তিনি হাসপাতালের কেবিনের একটি বিরাট কাঁচের জানলার ছবি পোস্ট করেছেন যেখান দিয়ে দূরে আকাশে সূর্যোদয়ের লাল আভা দেখা যাচ্ছে। তিনি ওই পোস্টে ক্যাপশন দিয়ে লিখেছেন, ‘আমাদের এক কন্যা সন্তান হয়েছে। আমাদের জগতে স্বাগত ইয়ালিনি চক্রবর্তী‘।

আপনাদের জানিয়ে রাখি, এই ইয়ালিনি শব্দটি দেবী সরস্বতীর আরেক নাম। এই শব্দটি তামিল ভাষায় ব্যাপক পরিচিত। এই কন্যা সন্তানের জন্মের মাধ্যমে পূর্ণতা পেল রাজ শুভশ্রীর সংসার। ৩ বছর আগে রাজ শুভশ্রীর সংসার আলো করে জন্ম নিয়েছিল পুত্রসন্তান ইউভান। এই ইউভান সোশ্যাল মিডিয়া সেনসেশন হতে বেশি সময় নেন নি। তবে এই নিয়ে ব্যাপক ট্রল হয় ইন্টারনেটে। তাই হয়ত এবার একরত্তির কোনো ছবি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেননি এই তারকা জুটি।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026