শুভশ্রী গাঙ্গুলী (subhasree ganguly)-এর ফিগার একসময় ছিল রীতিমত ঈর্ষণীয়। গত অক্টোবর মাসে মা হওয়ার পর স্বাভাবিক নিয়মেই ওজন বেড়ে গিয়েছে তাঁর। একজন মা হিসাবে এখন ইউভান (yuvan)- কে বেশি সময় দিতে হয় শুভশ্রীকে। ফলে শুভশ্রীকে নিজের শরীরচর্চায় পুরোপুরি মন দিতে পারেননি। এই মুহূর্তে রাজ (Raj Chakraborty)-এর অনুপস্থিতিতে তিনি আরও বেশি করে আঁকড়ে ধরেছেন ইউভানকে। কিন্তু নেটিজেনদের একাংশ এখনও শুভশ্রীর স্থূলতা নিয়ে তাঁকে ট্রোল করা বন্ধ করেননি। সম্প্রতি জি বাংলার বিখ্যাত গেম শো ‘দিদি নং 1′-এর মঞ্চে এসেছিলেন শুভশ্রী। সবুজ রঙের ভারী শাড়িতে নজর কেড়েছেন তিনি। শুভশ্রীকে একসময় শোয়ের সঞ্চালিকা রচনা ব্যানার্জি (Rachana Banerjee) বলেন, শুভশ্রীর হৃদয়ে এখন শুধুই ইউভান বাস করে। প্রত্যুত্তরে শুভশ্রী বলেন, ইউভান-এর মতো মানুষকে সৃষ্টি করা তাঁর জীবনের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। শুভশ্রীর কথার সঙ্গে সেই মুহূর্তেই মিলে-মিশে গিয়েছে মাতৃহৃদয়ের চিরন্তন স্নেহ। ‘দিদি নং 1′-এর এই বিশেষ পর্বটির নাম ‘বৈশাখী বাম্পার’ যা সম্প্রচারিত হবে 25 শে এপ্রিল রাত সাড়ে নয়টায় শুধুমাত্র জি বাংলা চ্যানেলে। এছাড়াও এই পর্বটি জি ফাইভ অ্যাপেও দেখা যাবে। ইতিমধ্যেই ভাইরাল হয়েছে এই পর্বের প্রোমো।
অপরদিকে ধীরে ধীরে বড় হয়ে উঠছে ‘রাজপুত্র’। সম্প্রতি রাজ ইন্সটাগ্রামে ইউভানের একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে ইউভানকে টেবিলে ভর দিয়ে উঠে দাঁড়াতে দেখা যাচ্ছে। ‘হাম্পটি ডাম্পটি’ গানের সঙ্গে বিভিন্ন মুখভঙ্গীও করছে সে। রাজ হালিশহরের বাড়িতে থাকলেও ইউভানের প্রত্যেক মুহূর্তের ছবি ও ভিডিও শুভশ্রী হোয়্যাটসঅ্যাপ করছেন রাজকে। ইউভানের এই ভিডিওটি শেয়ার করে রাজ নিজেই সেই কথা লিখে শুভশ্রীকে ধন্যবাদ জানিয়েছেন।
কিন্তু করোনা আবারও ফিরে এসেছে চক্রবর্তী পরিবারে। গত বছর করোনায় প্রাণ হারিয়েছেন রাজের বাবা কৃষ্ণশঙ্কর চক্রবর্তী (krishnashankar chakraborty)। সেই সময় রাজের শরীরেও পাওয়া গিয়েছিল করোনার ভাইরাস। গত বছর শুভশ্রী অন্তঃসত্ত্বা ছিলেন। কিন্তু তাঁর রিপোর্ট নেগেটিভ এসেছিল। তবে এবার করোনার দ্বিতীয় ঢেউয়ে আক্রান্ত হয়েছেন শুভশ্রীও। তিনি আরবানাতেই হোম আইসোলেশনে রয়েছেন। এখনও অবধি সুস্থ রয়েছে ইউভান। কিন্তু কখনও কোনো শিশু কি তার মা-কে ছেড়ে থাকতে পারে? তাই ইউভানের মন খারাপ মায়ের কাছে যেতে না পেরে। শুভশ্রীরও মন খারাপ ইউভানকে কাছে না পেয়ে। ফলে শুভশ্রী ইউভানের একটি ছবি শেয়ার করে ক্যাপশন দিয়ে লিখেছেন, মাকে ছাড়া তাকে আর কতদিন থাকতে হবে! এখানেই ঘটেছে বিপত্তি। নেটিজেনরাও বুঝতে পারছেন ইউভানের কষ্ট। নেটিজেনদের একাংশ বলতে শুরু করেছেন, কি প্রয়োজন ছিল স্বামীর সঙ্গে শুভশ্রীর প্রচারে যাওয়ার? অনেকে বলছেন ইউভানের কথা না ভেবেই কিভাবে বেরিয়ে পড়লেন শুভশ্রী! একজন নেটিজেন বলেছেন, শিক্ষিত মানুষরা যদি এরকম করেন, তাহলে বলার কিছুই নেই। তবে অনেকেই শুভশ্রীর সুস্থতা কামনা করেছেন। এর মধ্যেই কয়েকজন ইউভানের স্তন্যপান নিয়ে অশ্লীল মন্তব্য করেছেন। কিন্তু শুভশ্রী এবারেও চুপ করেই থেকেছেন।
Joanna and Chip Gaines took their five children on a snowy spring break trip to…
Luke Grimes, star of Yellowstone and its spinoff Marshals, has traded Los Angeles for Montana.…
Dree Hemingway, who plays a young Daryl Hannah in FX’s Love Story: John F. Kennedy…
Bella Hadid continued her transition into a more understated fashion era at the Vanity Fair…
After the final Oscars were handed out, Hollywood’s elite headed to the Vanity Fair Oscars…
Season 29 of The Voice entered its Battle Rounds on March 16, but fans noticed…