বিনোদন

‘দিদি নং ১’-এ সকলের প্রিয় শুভশ্রী, জীবনের সবচেয়ে বড় অ্যাচিভমেন্টের কথা স্বীকার করলেন নায়িকা

শুভশ্রী গাঙ্গুলী (subhasree ganguly)-এর ফিগার একসময় ছিল রীতিমত ঈর্ষণীয়। গত অক্টোবর মাসে মা হওয়ার পর স্বাভাবিক নিয়মেই ওজন বেড়ে গিয়েছে তাঁর। একজন মা হিসাবে এখন ইউভান (yuvan)- কে বেশি সময় দিতে হয় শুভশ্রীকে। ফলে শুভশ্রীকে নিজের শরীরচর্চায় পুরোপুরি মন দিতে পারেননি। এই মুহূর্তে রাজ (Raj Chakraborty)-এর অনুপস্থিতিতে তিনি আরও বেশি করে আঁকড়ে ধরেছেন ইউভানকে। কিন্তু নেটিজেনদের একাংশ এখনও শুভশ্রীর স্থূলতা নিয়ে তাঁকে ট্রোল করা বন্ধ করেননি। সম্প্রতি জি বাংলার বিখ্যাত গেম শো ‘দিদি নং 1′-এর মঞ্চে এসেছিলেন শুভশ্রী। সবুজ রঙের ভারী শাড়িতে নজর কেড়েছেন তিনি। শুভশ্রীকে একসময় শোয়ের সঞ্চালিকা রচনা ব্যানার্জি (Rachana Banerjee) বলেন, শুভশ্রীর হৃদয়ে এখন শুধুই ইউভান বাস করে। প্রত্যুত্তরে শুভশ্রী বলেন, ইউভান-এর মতো মানুষকে সৃষ্টি করা তাঁর জীবনের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। শুভশ্রীর কথার সঙ্গে সেই মুহূর্তেই মিলে-মিশে গিয়েছে মাতৃহৃদয়ের চিরন্তন স্নেহ। ‘দিদি নং 1′-এর এই বিশেষ পর্বটির নাম ‘বৈশাখী বাম্পার’ যা সম্প্রচারিত হবে 25 শে এপ্রিল রাত সাড়ে নয়টায় শুধুমাত্র জি বাংলা চ্যানেলে। এছাড়াও এই পর্বটি জি ফাইভ অ্যাপেও দেখা যাবে। ইতিমধ্যেই ভাইরাল হয়েছে এই পর্বের প্রোমো।

অপরদিকে ধীরে ধীরে বড় হয়ে উঠছে ‘রাজপুত্র’। সম্প্রতি রাজ ইন্সটাগ্রামে ইউভানের একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে ইউভানকে টেবিলে ভর দিয়ে উঠে দাঁড়াতে দেখা যাচ্ছে। ‘হাম্পটি ডাম্পটি’ গানের সঙ্গে বিভিন্ন মুখভঙ্গীও করছে সে। রাজ হালিশহরের বাড়িতে থাকলেও ইউভানের প্রত্যেক মুহূর্তের ছবি ও ভিডিও শুভশ্রী হোয়্যাটসঅ্যাপ করছেন রাজকে। ইউভানের এই ভিডিওটি শেয়ার করে রাজ নিজেই সেই কথা লিখে শুভশ্রীকে ধন্যবাদ জানিয়েছেন।

কিন্তু করোনা আবারও ফিরে এসেছে চক্রবর্তী পরিবারে। গত বছর করোনায় প্রাণ হারিয়েছেন রাজের বাবা কৃষ্ণশঙ্কর চক্রবর্তী (krishnashankar chakraborty)। সেই সময় রাজের শরীরেও পাওয়া গিয়েছিল করোনার ভাইরাস। গত বছর শুভশ্রী অন্তঃসত্ত্বা ছিলেন। কিন্তু তাঁর রিপোর্ট নেগেটিভ এসেছিল। তবে এবার করোনার দ্বিতীয় ঢেউয়ে আক্রান্ত হয়েছেন শুভশ্রীও। তিনি আরবানাতেই হোম আইসোলেশনে রয়েছেন। এখনও অবধি সুস্থ রয়েছে ইউভান। কিন্তু কখনও কোনো শিশু কি তার মা-কে ছেড়ে থাকতে পারে? তাই ইউভানের মন খারাপ মায়ের কাছে যেতে না পেরে। শুভশ্রীরও মন খারাপ ইউভানকে কাছে না পেয়ে। ফলে শুভশ্রী ইউভানের একটি ছবি শেয়ার করে ক্যাপশন দিয়ে লিখেছেন, মাকে ছাড়া তাকে আর কতদিন থাকতে হবে! এখানেই ঘটেছে বিপত্তি। নেটিজেনরাও বুঝতে পারছেন ইউভানের কষ্ট। নেটিজেনদের একাংশ বলতে শুরু করেছেন, কি প্রয়োজন ছিল স্বামীর সঙ্গে শুভশ্রীর প্রচারে যাওয়ার? অনেকে বলছেন ইউভানের কথা না ভেবেই কিভাবে বেরিয়ে পড়লেন শুভশ্রী! একজন নেটিজেন বলেছেন, শিক্ষিত মানুষরা যদি এরকম করেন, তাহলে বলার কিছুই নেই। তবে অনেকেই শুভশ্রীর সুস্থতা কামনা করেছেন। এর মধ্যেই কয়েকজন ইউভানের স্তন‍্যপান নিয়ে অশ্লীল মন্তব্য করেছেন। কিন্তু শুভশ্রী এবারেও চুপ করেই থেকেছেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026