ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

৩০ নভেম্বরের মধ্যে করতে হবে এই কাজটি, না হলে কিন্তু বন্ধ হয়ে যাবে পেনশন

ভারতবর্ষে যারা পেনশনভোগী রয়েছেন তাদের জন্য রয়েছে একটা বিরাট বড় খবর। আপনি যদি এখনো পর্যন্ত নিজের লাইফ সার্টিফিকেট জমা না দিয়ে থাকেন তাহলে আগামী ৩০ নভেম্বরের মধ্যে এই কাজটি আপনাকে সম্পন্ন করতে হবে। সরকারি হিসাব অনুযায়ী প্রতিবছর পেনশনভোগীদের নিজেদের জীবন সনদ জমা করতে হয়। লাইফ সার্টিফিকেটের মূল অর্থ হলো আপনি বেঁচে রয়েছেন। আপনি যদি এখনো পর্যন্ত নিজের লাইফ সার্টিফিকেট জমা না দিয়ে থাকেন তবে আপনি অনলাইন এবং অফলাইন উভয় পদ্ধতিতে এই কাজটা করতে পারেন। চলুন জেনে নেওয়া যাক কিভাবে আপনি এই কাজটা করবেন একেবারে সহজ উপায়।

১. লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার সব থেকে সহজ উপায় হল ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের মাধ্যমে জমা দেওয়া। ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক ওরফে আইপিপিবি এর মাধ্যমে জীবন শংসাপত্র জমা করতে চাইলে আপনি গ্রামীণ ডাক ব্যবস্থা ব্যবহার করেই এই কাজটা করতে পারেন।

২. পেনশনভোগীরা জীবন-প্রমাণ পোর্টালে গিয়ে ঘরে বসেই জীবনের প্রমাণপত্র জমা দিতে পারেন। আধার নিয়ন্ত্রক সংস্থা UIDAI এর বায়োমেট্রিক আইডেন্টিফিকেশন ব্যবহার করে আপনি জীবনের প্রমাণপত্র জমা দিন ঘরে বসে।

৩. এর পাশাপাশি ডোর স্টেপ ব্যাংকিংয়ের মাধ্যমে আপনি এই কাজটা করতে পারেন। এর জন্য আপনার ব্যাংকে ডোজ স্টেপ ব্যাংকিং সুবিধা থাকতে হবে এবং তার জন্য আপনাকে প্রতিবছর টাকা পেমেন্ট করতে হবে। তাহলেই প্রতিবছর ব্যাংকের কর্মীরা আপনার বাড়িতে এসে আপনার জীবনের প্রমাণ পত্র নিয়ে যাবে।

৪. বিদেশে বসে থাকা পেনশনভোগীরা জীবন-প্রমাণ ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে এই জীবন সংসাপত্র জমা করতে পারেন।

৫. ব্যক্তিগতভাবে পেনশন বিতরণকারী কর্তৃপক্ষের কাছে গিয়েও জীবন সংসাপত্র জমা দিতে পারেন আপনি। আপনি যদি শারীরিকভাবে উপস্থিত না থাকতে পারেন, তাহলে আপনি মনোনীত কাউকে দিয়ে এই জীবন শংসাপত্র জমা করতে পারেন।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026