নিউজ

হাইকোর্ট এই রায় আগে দিতে পারতো তাহলে আর্থিক ক্ষতি হত না, মন্তব্য সুব্রত মুখোপাধ্যায়ের

কলকাতা: আজ, বুধবার মহাপঞ্চমী। যদিও এবারের পুজো করোনা পরিস্থিতিতে অন্যবারের থেকে অনেকটাই আলাদা। মূলত, কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের পুজো মেতে ওঠে দর্শকের ভিড়ের মাধ্যমে। কিন্তু এ বছরে দূর্গোৎসবের প্রাণভোমরা সেই ভিড়কে কার্যত ‘বাপি বাড়ি যা’ বলে দেওয়া হয়েছে। ভিড় নিয়ন্ত্রণ করার জন্য এক জনস্বার্থ মামলা করা হয় হাইকোর্টে। সেই মামলার পরিপ্রেক্ষিতে হাইকোর্ট রায় দিয়েছিল যে, প্রত্যেক ছোট-বড় পুজো মণ্ডপে নো এন্ট্রি বাফার জোন লিখে রাখতে হবে। এবারের পুজো হবে দর্শকশূন্য। কিন্তু ফোরাম ফর দূর্গোৎসবের পক্ষ থেকে এই রায়ের পুনর্বিবেচনার দাবি জানিয়ে এক রিভিউ পিটিশন জমা দেওয়া হয়। কিন্তু তাতেও চিঁড়ে ভিজল না। ফোরামের আবেদনে সাড়া দিল না হাইকোর্ট। বহাল থাকল আগের রায়। আর হাইকোর্টের এই রায়ের পর সুব্রত মুখোপাধ্যায় মন্তব্য করেছেন যে, কোর্ট এই রায় আগে দিতে পারতো তাহলে যে আর্থিক ক্ষতি হয়ে গেল পুজো কমিটিগুলির, সেগুলি হত না।

সুব্রত মুখোপাধ্যায় এ প্রসঙ্গে বলেছেন, ‘কোর্টের রায় আমরা কেউই তো না মেনে থাকতে পারব না। এটা কোর্টের নির্দেশ। কিন্তু এই নির্দেশ আগে দিতে পারতো। তাহলে যে অর্থের ক্ষতি হয়ে গেল, সেটা হত না। এই অর্থগুলো তো সাধারন মানুষের, সেই টাকা ক্ষতি হয়ে যাওয়াটা একেবারেই কাম্য নয়। তাই আদালত থেকে যদি এই রায়টা আগে দিত, তাহলে পুজো কমিটিগুলি অনেক উপকৃত হত। সাধারণ মানুষ স্বাচ্ছন্দ করত না।’

ঢাকিদের নো এন্ট্রি জোনে ঢোকার নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের তরফ থেকে। এ প্রসঙ্গে সুব্রত মুখোপাধ্যায়ের আরও সংযোজন, ঢাকিদের ভেতরে ঢোকার অধিকার দেওয়া হয়েছে। ওদের ভীষণ ভাল ভাগ্য, তাই ওরা এই অধিকার পেয়েছে। এটা হচ্ছে মায়ের আশীর্বাদ। তাই ওদের ওপর দয়া করা হয়েছে।’ খানিকটা ক্ষোভের সুরেই হাইকোর্টের রায়কে অনিচ্ছাসত্ত্বেও স্বীকার করার প্রবনতা দেখা গেল সুব্রত মুখোপাধ্যায়ের মধ্যে।

প্রসঙ্গত, কলকাতার অন্যতম পুজো হচ্ছে সুব্রত মুখোপাধ্যায়ের পুজো একডালিয়া এভারগ্রিন। আর সেখানেও কিন্তু একই নিয়মাবলী প্রযোজ্য থাকবে। প্রত্যেকবারের মত এবারও একডালিয়ার পুজোর আয়োজন সাড়ম্বরেই করা হয়েছে। কিন্তু হাইকোর্টের সব হিসেব বদলে গেল। আর তার পরিপ্রেক্ষিতেই সুব্রত মুখোপাধ্যায়ের গলায় শোনা গেল ক্ষোভের সুর।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026