টেক বার্তা

ট্রাই এর নতুন নির্দেশিকায় মূল্যবৃদ্ধির যুগে সস্তা হচ্ছে কেবল টিভি পরিষেবা

যখন একের পর এক সব কিছুর মূল্য বৃদ্ধি হচ্ছে সেই সময় ট্রাই নিয়ে আসল গ্রাহকদের জন্য সস্তা পরিষেবা। নতুন নির্দেশিকা অনুযায়ী কেবল টিভি, ডিটিএইচ পরিষেবায় খরচ কমছে অনেকটাই। আগামী ১৫-৩০ জানুয়ারির মধ্যে ট্রাই এর নির্দেশিকা অনুসারে ব্রডকাস্টার, এসএমও এবং ডিটিএইচ সংস্থাগুলিকে প্রত্যেকটি চ্যানেলের আ-লা-কার্ট দর ও চ্যানেলগুচ্ছের প্যাকেজ ঘোষণা করতে হবে নিজেদের ওয়েবসাইটে।

প্রথম ২০০ টি চ্যানেলের জন্য কর ব্যতীত ১৩০ টাকা নিতে পারবে ডিটিএইচ সংস্থাগুলি। বর্তমানে ১৩০ টাকা এনসিএফ দিয়ে যেখানে ১০০ টি চ্যানেল দেখা যায়, এবার থেকে তা বেড়ে হবে ২০০ টি চ্যানেল। দূরদর্শনের চ্যানেলগুলির জন্য কোন এনসিএফ লাগবেনা।

আরও পড়ুন : JIO, BSNL এর পর নতুন বছরে নতুন প্ল্যান নিয়ে আসল ভোডাফোন

এই ২০০ টি চ্যানেল ফ্রি টু এয়ার হলে কর সহ মাসে ১৬০ টাকা দিতে হবে গ্রাহকদের। কেউ চাইলে ১৩০ টাকা এনসিএফ এবং পে চ্যানেলের জন্য আলাদা টাকা দিয়ে ২০০ টি চ্যানেল বাছতে পারবেন।

কোনো চ্যানেলগুচ্ছের প্যাকে একাধীন পে চ্যানেল থাকলে ওই প্যাকের দাম পে চ্যানেল গুলির সম্মিলিত আ-লা-কার্ট দামের দুই-তৃতীয়াংশ হবে। এবং কোন চ্যানেল গুচ্ছের প্যাকের দামের থেকে আ-লা-কার্ট দরের তিনগুণের বেশি হবে না প্রত্যেকটি পে চ্যানেল। ১২ টাকার বেশি দামের চ্যানেলগুলি আ-লা-কার্টের ভিত্তিতে দিতে হবে। আবার যেসব বাড়িতে একাধিক ডিটিএইচ বা কেবল আছে সেখানে দ্বিতীয় বা তৃতীয় কানেকশনের জন্য প্রতি ২০০ টি চ্যানেলের জন্য মাসে ৬৫ টাকা এনসিএফ দিতে হবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026