ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

এবারে ৪০০ টাকা ভর্তুকি পাওয়া যাবে এলপিজি গ্যাস সিলিন্ডারে, জানুন কিভাবে নেবেন এই সুবিধা

ক্রমাগত মূল্যস্ফীতির কারণে দেশের মানুষ রীতিমতো ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছেন এই পুজোর আগে। টমেটোর পর এবারে পেঁয়াজের দাম বাড়ার কথা থাকলেও পেঁয়াজ রপ্তানিতে শুল্ক আরোপ করে দেওয়ার পর পেঁয়াজের দাম বৃদ্ধি বন্ধ হয়েছে। কিন্তু এখন দেশের মানুষের কাছে সবথেকে বেশি চিন্তার বিষয় হয়ে উঠেছে এলপিজি সিলিন্ডারের দাম। বর্তমানে এলপিজি সিলিন্ডারের দাম ২০০ টাকা কমিয়ে দেওয়া হলেও তাতে বিশেষ কোনো লাভ হবে না। কারণ এই মুহূর্তে রাজধানী দিল্লিতে সিলিন্ডারের দাম ৯০৩ টাকা হয়েছে।

অনেকেই বলছেন সরকার এই এলপিজি সিলিন্ডার এর দাম কমিয়েছে আগামী নির্বাচনকে সামনে রেখেই। নির্বাচন হয়ে গেলেই আবারো গ্যাসের দাম বৃদ্ধি পেয়ে যাবে। সম্প্রতি ক্যাবিনেট মন্ত্রীদের সাথে প্রধানমন্ত্রী মোদির বৈঠকের পরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বিষয়ে কথা বলার সময় কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেছেন দেশের সমস্ত দেশীয় কোম্পানির এলপিজি সিলিন্ডারের দাম ২০০ টাকা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। সেই সিদ্ধান্তের পরে এবারে ৯০৩ টাকা করে সিলিন্ডার পাওয়া যাচ্ছে দিল্লিতে।

আপনাদের জানিয়ে রাখি, গার্হস্থ্য সিলিন্ডারের দাম ২০০ টাকা কমানোর পরে এখন যারা উজ্জ্বলা প্রকল্পের অধীনে এলপিজি সিলিন্ডার গ্রহণ করছেন তারা ৪০০ টাকা ভর্তুকি পেয়ে যাবেন। এর কারণ হলো এমনিতেই তাদেরকে ২০০ টাকা করে ভর্তুকি দেওয়া হয় প্রতি সিলিন্ডারে। সেই কারণে এবারে তারা ৪০০ টাকা ভর্তুকি পেয়ে যাচ্ছেন একসাথে। সরকার এখন উজ্জ্বলা যোজনার অধীনে ৭৫ লাখ সংযোগ প্রদান করতে চলেছে যার ফলে মোট সংযোগ ১০ কোটি ছাড়িয়ে যাবে। এছাড়াও মধ্যপ্রদেশ সরকার বলেছে ক্ষমতায় আসার পরে সিলিন্ডারের দাম তারা ৫০০ টাকা করে দেবে। ফলে আগামী কয়েকদিনের মধ্যে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম আরো কমতে পারে বলে মনে করা হচ্ছে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026