ইলেকট্রিক সাইকেল চালালে পাবেন প্রতিমাসে ৫,৫০০ টাকা করে সাবসিডি, জানুন বিস্তারিত

বর্তমান ইলেকট্রিক স্কুটি এবং ইলেকট্রিক বাইক এর পাশাপাশি ইলেকট্রিক সাইকেল ভারতে বেশ গুরুত্বপূর্ণ একটি যানবাহন হয়ে উঠেছে। সবাই বর্তমানে পরিবেশ সম্পর্কে বেশ সচেতন। এই কারণেই যাতে পরিবেশ দূষণ না হয় সেইজন্য অনেকেই কিনতে চাইছেন ইলেকট্রিক সাইকেল। এই সাইকেল যেমন তাড়াতাড়ি চলে তেমনি এই সাইকেল চার্জ দিতেও খুব একটা বেশি সময় লাগে না। তবে আপনারা কি জানেন, দিল্লিতে যদি আপনি ইলেকট্রিক সাইকেল কেনেন তাহলে আপনাকে আলাদা করে সাবসিডি দেওয়া হবে। হ্যাঁ আপনি ঠিকই দেখছেন, বৃহস্পতিবার দিল্লি সরকারের তরফ থেকে তাদের ইলেক্ট্রিক ভেহিকেল সাবসিডি নীতিতে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। এই নতুন নীতি অনুসারে, দিল্লির প্রথম ১০,০০০ ইলেকট্রিক সাইকেল ক্রেতার জন্য ৫,৫০০ টাকা সাবসিডি দেওয়া হবে দিল্লি সরকারের তরফ থেকে।

রাজ্য সরকারের এই নতুন নীতি অনুযায়ী, প্রথম ১,০০০ ক্রেতাকে অতিরিক্ত ২,০০০ টাকা সাবসিডি দেওয়া হবে। বাণিজ্যিক ক্ষেত্রে জন্য ব্যবহার হওয়া ভারী শুল্ক বিশিষ্ট কার্গো ইলেকট্রিক সাইকেল এবং ই-কার্ট যদি আপনি ক্রয় করেন তাহলে প্রথম ৫,০০০ ক্রেতাকে ১৫,০০০ টাকা করে সাবসিডি দেওয়া হবে।

দিল্লির পরিবহনমন্ত্রী কৈলাশ গেহলোট জানিয়েছেন, এই মুহূর্তে যারা ইলেকট্রিক কার্ট কিনে থাকেন তাদের জন্য সাবসিডি প্রদান করা হতো। তবে এবার থেকে, এই ধরনের ইলেকট্রিক কার্ট ব্যবহার করা কোম্পানিগুলিকেও ৩০,০০০ টাকার সাবসিডি দেওয়া হবে। তবে আপনাদের জানিয়ে রাখি, দিল্লি ইলেক্ট্রিক ভেহিকেল নীতি শুধুমাত্র দিল্লিতে কাজ করবে। দিল্লি ছাড়া অন্য কোন রাজ্যে এই নীতি কাজ করবে না।

দিল্লি সরকার মনে করছে, এই নতুন নীতির ফলে মানুষ ইলেকট্রিক সাইকেলের দিকে আরো বেশি করে আকৃষ্ট হবে এবং আরো বেশি করে ইলেকট্রিক সাইকেল এবং ইলেকট্রিক যানবাহন সকলে কিনতে চাইবে। হিরো ইলেকট্রিক এর সিইও আদিত্য মুঞ্জাল দিল্লি সরকারের এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে বলেছেন, এই নীতি আগামী ভবিষ্যৎ এ দিল্লির জনতাকে ইলেকট্রিক সাইকেলের দিকে আরো বেশি আকৃষ্ট করবে। এর ফলে পরিবেশ দূষণ যেমন কমবে, তিনি আরো ইলেক্ট্রিক ভেহিকেল কোম্পানি মার্কেটে আসতে পারবে। পাশাপাশি ব্যক্তিগত এবং ব্যবসায়ী দুটি দিকেই যদি ইলেকট্রিক গাড়ি ব্যবহার হতে শুরু করে, তাহলে দেশের অর্থনীতিতে গতি আসবে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026