নিউজ

বারুইপুরে হঠাৎ বিস্ফোরণ, জখম ৩ ছাত্র

বারুইপুর থানার নাজিরপুর এলাকায় আচমকাই বিস্ফোরণ। বিস্ফোরণটি ঘটেছে একটি পরিত্যক্ত বাড়িতে। এই ঘটনায় গুরুতর জখম হয়েছে ৩ ছাত্র। পুলিশ সুত্রে খবর সোমবার হঠাৎ একটি বিস্ফোরণের আওয়াজ পায় স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে মানুষ গিয়ে দেখে গুরুতর জখম অবস্থায় পড়ে রয়েছে ৩ জন যুবক। তাদের নাম রাকেশ সর্দার, মানব সর্দার ও রাজ শেখ।

তারা বারুইপুরেরই একটি বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। তারা পাঁচিল টপকে ওই বাড়িতে প্রবেশ করেছিল। কিন্তু কি কারণে তারা ওখানে জড়ো হয়েছিল তা এখনো জানা যায়নি। পুলিশ এসে তাদের উদ্ধার করে এবং আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি ঘটলে তাদের কলকাতায় স্থানান্তরিত করা হয়।

কি কারণে এই বিস্ফোরণ ঘটলো তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। সুত্র থেকে জানা গেছে মঙ্গলবার ঘটনাস্থলে আসবে বম্ব ডিস্পোজাল স্কোয়াড এবং ফরেনসিক টিম। মজুত করে রাখা বোমায় বিস্ফোরণ হয়ে এই ঘটনা ঘটেছে নাকি অন্য কোনো কারণে তা নিয়ে পুলিশ এখনো কোনো সিদ্ধান্তে আসতে পারেনি। পুলিশ তদন্ত শুরু করেছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026