ইসলামাবাদ: দক্ষিণ আফ্রিকার (South Africa) বিপক্ষে টেস্ট (Test) সিরিজে পাকিস্তান (Pakistan) ২-০ ব্যবধানে জিতেছিল। দক্ষিণ আফ্রিকার দলটি প্রায় ১৪ বছর পর পাকিস্তান সফর করছে। অপরদিকে, টি-২০ সিরিজেও বেশ হাড্ডাহাড্ডি লড়াই চলছে। এই পরিস্থিতিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan) বলেছেন, ক্রিকেট কাঠামোর উন্নতি না করায় পাকিস্তান বিশ্ব ক্রিকেটে আধিপত্য বিস্তার করতে পারেনি। এর পাশাপাশি প্রশংসা করলেন ভারতীয় ক্রিকেটের।
রবিবার ইসালামাবাদে সাংবাদিক বৈঠকে ক্রিকেট নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘পাকিস্তান বরাবরই ভাল দল হওয়া সত্ত্বেও বিশ্বমানের দলকে হারাতে পারে না শুধুমাত্র ক্রিকেট পরিকাঠামোর অভাবে৷ আজ ভারতকে দেখুন, তারা বিশ্বের শীর্ষস্থানীয় দল হয়ে উঠছে, কারণ তারা তাদের কাঠামোর উন্নতি করেছে, যদিও আমাদের আরও প্রতিভা রয়েছে। সত্যি বলতে আমি ক্রিকেটের জন্য সময় বার করতে পারি না৷ এমনকী ম্যাচও দেখা হয় না৷ তবে ওদের প্রশংসা না করে পারছি না।’
কিন্তু আশা করি আমাদের বেসিক ক্রিকেট পরিকাঠামো বদলেছে৷ সব কিছুর উন্নতি হবে ধীরে ধীরে৷’ উল্লেখ ইমরান পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্যাট্রন-ইন-চিফের সাম্মানিক পদে বহাল আছেন৷ কিন্তু ব্যস্ততার জন্য সময় দিতে পারেন না বলেই জানিয়েছেন পাক প্রধানমন্ত্রী।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…