নিউজ

মাঝরাতে হঠাৎ ব্ল্যাক আউট পাকিস্থানে

ইসলামাবাদ: হঠাত্‍ ব্ল্যাক আউট (Black Out) পাকিস্তান (Pakistan)! গতকাল, শনিবার (Saturday) গভীর রাতে দেশটির একটি বড় অংশ অন্ধকার হয়ে যায়। জানা গিয়েছে, বিদ্যুত্‍ বণ্টন সিস্টেমে বড়সড় বিপর্যয়ের জেরেই এই বিপত্তি। যার নির্যাস, পাকিস্তানের বড় অংশই সম্পূর্ণ অন্ধকার হয়ে যায়।

পাক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বিদ্যুৎ সংযোগ চলে যায় করাচি, লাহৌর, ইসলামাবাদ, রাওয়ালপিণ্ডি, পেশোয়ার, মুলতান, কোয়েটা, ফয়সলাবাদ, মুজফ্ফরগড়, নারোয়াল, ভাক্কার, কবিরওয়ালা, খানেওয়ালা, ভাওয়ালপুর এবং সুক্কুর-সহ দেশের ১১৪টি শহরে।

ইসলামাবাদের ডেপুটি কমিশনার হামজা শফকত ট্যুইট করেন, বিদ্যুত্‍ বণ্টন সিস্টেম হঠাত্‍ ৫০ থেকে পড়ে যায় শূন্যে। তার জেরেই এই ব্ল্যাক আউট। পাকিস্তানের বিদ্যুত্‍ মন্ত্রী আয়ুব খানের কথায়, হঠাত্‍ কেন এমন হল, আমরা খোঁজ নিচ্ছি।

প্রাথমিক খবর অনুযায়ী, সিন্ধ প্রদেশের গুড্ডু পাওয়ার প্ল্যান্টে প্রথম বিভ্রাট হয় রাত ১১টা ৪১ মিনিটে। পাক সংবাদ মাধ্যম জিও নিউজ জানাচ্ছে, ৫০০ কেভিএ ট্রান্সমিশন লাইনে বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার কারণে পাকিস্তান জুড়ে ব্ল্যাকআউট হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হতে বেশ কিছু ক্ষণ সময় লাগতে পারে। আজ অর্থাত্‍ রবিবার সকাল ৮টার মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে। দেশের মানুষকে শান্ত থাকার অনুরোধ জানানো হয়েছে সরকারের তরফে।

এর আগে ২০১৫ সালে পাকিস্তানের ৮০ শতাংশ অংশে হঠাত্‍ ব্ল্যাক আউট হয়েছিল। বালুচিস্তানে ট্রান্সমিশনে বিচ্ছিন্নতাবাদিদের হামলার জেরে সে বার অন্ধকার হয়েছিল পাকিস্তান।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026