দেশ

ত্রিপুরার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক পোস্ট বর্ষিয়ান বিজেপি বিধায়কের, তৃণমূলে যোগ দেওয়ার সম্ভাবনা?

ত্রিপুরার বিজেপিতে আবারও নতুন করে ভাঙ্গন সামনেই। ইতিমধ্যেই রাজনৈতিক মহলের বর্তমানে সবথেকে বড় টার্গেট হয়ে উঠেছে ত্রিপুরা রাজনীতি। একদিকে যেমন মমতা বন্দ্যোপাধ্যায় ত্রিপুরা দখলের উদ্দেশ্যে ঝাঁপিয়ে পড়েছেন, সেখানেই আবার বিজেপির অন্দরে শুরু হয়ে গিয়েছে তীব্র চাপানউতোর। এই চাপানউতোর এর মূল কারণ ত্রিপুরা বিজেপিতে রক্তক্ষরণ। বিপ্লব দেবের বিরুদ্ধে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে ক্ষোভ প্রকাশ করেছেন বিজেপি বিধায়ক সুদীপ রায় বর্মন।

সরকারি চাকরির নিয়োগ পরীক্ষা নিয়ে সমস্যার শুরু হয়েছিল। তাহলে কি এবারে বিজেপি ছেড়ে অন্য কোন দলে যোগ দিতে চলেছেন সুদীপ রায় বর্মন? ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলের। বৃহস্পতিবার বিজেপি বিধায়ক সুদীপ রায় বর্মন সরকারি চাকরির পরীক্ষায় যে সমস্যা হয়েছিল সেই নিয়ে ফেসবুকে একটি পোস্ট লিখেন। সেই পোস্টে তিনি সরাসরি ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব কে কটাক্ষ করেছেন।

এই পোস্টে তিনি মূলত তিনটি প্রসঙ্গ উল্লেখ করেছেন। প্রথমত হলো কিভাবে স্থানীয় ভাষায় হিসেবে ইংরেজি স্থান পেয়েছে। দ্বিতীয়ত পরীক্ষার সিলেবাস নিয়ে, যেখানে তিনি জানিয়েছেন সাধারণ জ্ঞানের সিলেবাসের কোন পরিসীমা নেই কেন? তৃতীয়তঃ হলো, স্থানীয়দের অধিকার কেন নিশ্চিত হলো না এই পরীক্ষায়। এই তিনটি বিষয় নিয়ে ত্রিপুরা বিজেপি সরকারের বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ উগরে দিয়েছেন বিজেপি বিধায়ক সুদীপ রায় বর্মন। তার ফেসবুক পোস্ট নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলের চর্চা শুরু হয়েছে। অনেকেই মনে করতে শুরু করেছেন তিনি হয়তো এবারে তৃণমূলে যোগদান করতে চলেছেন।

এই প্রসঙ্গে তৃণমূলের সাধারণ সম্পাদক কুনাল ঘোষ বলেছেন, ” সরকারি চাকরির পরীক্ষা নিয়ে বিজেপি বিধায়ক সুদীপ রায় বর্মন এর কি পোস্ট, কি অবস্থা! মুখ্যমন্ত্রীকে জরুরী বিষয় বলার সুযোগ দলের সিনিয়র বিধায়কের নেই। পোস্ট করতে হয়।” তবে, ত্রিপুরার রাজনীতি নিয়ে যারা এতদিন ধরে চর্চা করেছেন তারা বলছেন, সুদীপ রায় বর্মন এবং বিপ্লব দেব একই দলের নেতা হলেও তারা একে অপরের সাথে খুব একটা স্বাচ্ছন্দ নন। এই কারণেই, যখন তৃণমূল কংগ্রেস ধীরে ধীরে ত্রিপুরার রাজনীতিতে প্রবেশ করতে চাইছে, সেই জায়গায় দাঁড়িয়ে সুদীপ রায় বর্মন এর এই পোস্ট অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026