বিনোদন

ছেলে আদিদেবের সঙ্গে বাড়িতেই জন্মদিন পালন সুদীপার, শুভেচ্ছাবার্তা নেটিজেনদের

২৭ শে এপ্রিল ছিল ‘রান্নাঘর’-এর রানী সুদীপা (sudipa chatterjee)-এর জন্মদিন। কিন্তু করোনা অতিমারীর কারণে সুদীপা এই বছর বাড়ির বাইরে জন্মদিন সেলিব্রেট করার রিস্ক নেননি। ফলে বাড়িতেই নিজের হাতে ব্ল‍্যাক ফরেস্ট কেক তৈরী করে ছেলে আদিদেব (Adidev chatterjee)-র সঙ্গে সুদীপা সেলিব্রেট করলেন নিজের জন্মদিন। তবে সুদীপার থেকেও কেকের প্রতি আগ্রহ আদিদেবেরই বেশি ছিল। আদিদেবের পরনে ছিল হলুদ রঙের পাঞ্জাবি-পাজামা। সুদীপা পরেছিলেন নীল রঙের স্লিভলেস টপ ও কালো লং স্কার্ট। সুদীপাকে নেটিজেনরা জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।

2015 সালে পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায় (Agnidev chatterjee ) ও সুদীপার বিয়ে হয়। সুদীপা জনপ্রিয় টেলিভিশন অ্যাঙ্কর ও অভিনেত্রী। এছাড়াও ‘সুদীপার রান্নাঘর’ নামে তাঁর একটি রেস্টুরেন্ট রয়েছে। 2018 সালের 12 ই নভেম্বর সুদীপা ও অগ্নিদেবের পুত্রসন্তান আদিদেব (Adidev)-এর জন্ম হয়। সুদীপার আদরের ‘আদি’ বেশ দুষ্টু। একরত্তি আদির পছন্দ কার্টুন চরিত্র ‘ছোটা ভীম’। তাই গত বছর নভেম্বর মাসে নিজের বাড়িতেই ছোটা ভীমের কাটআউট দিয়ে সাজিয়ে আদির ঘরোয়া জন্মদিন পালন করেছিলেন সুদীপা।

কিন্তু সুদীপাকেও ট্রোলড হতে হয়েছিল। সম্প্রতি সাদা রঙের জামদানি ও সোনার গয়না পরে ছবি শেয়ার করেছিলেন সুদীপা। সেই ছবিতে কমেন্ট করে একজন মহিলা লিখেছেন, অগ্নিদেবের সঙ্গে সুদীপার বিয়ে হয়েছে বলেই সুদীপা সোনার গয়নায় নিজেকে মুড়িয়ে রাখতে পারেন। সুদীপা বলেছেন, মেয়েরাই মেয়েদের ছোট করেন। একটি সোনার গয়না কেনার ক্ষমতা তাঁর নিজের রয়েছে। অপর একজন মহিলা বলেছেন, সুদীপার মতো রঙিন জীবন সবার নয়। লকডাউনে কাজ হারিয়ে পরিবারের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য যে কষ্ট করতে হয়, তা বোঝার ক্ষমতা সুদীপার নেই। সুদীপা পাল্টা জবাব দিয়ে বলেছেন, অপরের কষ্ট বুঝতে মানসিকতার প্রয়োজন হয়।

তবে সুদীপা শুধু এই উত্তর দিয়েই ক্ষান্ত থাকেননি। তিনি নিজের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ক্যাপশন দিয়ে লিখেছেন, নারীর কি আপন ভাগ্য জয় করার অধিকার নেই! তিনি বলেছেন, মাত্র পাঁচ গ্রাম সোনায় তৈরী হার নারীরা নিজেরাই কিনতে পারেন। এর জন্য পুরুষকে দরকার নেই তাঁদের। সুদীপার এই পোস্টে কিন্তু অদ্ভুতভাবে কেউ ট্রোল করেননি। বরং তাঁকে সমর্থন করেছেন মহিলারা। সুদীপার শেয়ার করা ছবিতে অফহোয়াইট হ্যান্ডলুম শাড়ি ও কারুকার্য করা ব্লাউজ। এই ছবিতে সুদীপা কস্টিউম জুয়েলারী পরেছিলেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026