বিনোদন

সিঁদুরদান থেকে স্বামীর গালে চুম্বন, বিয়ের মুহূর্ত শেয়ার করলেন অভিনেত্রী সুদীপা! রইল সমস্ত ছবি

বিয়ের ছবি প্রত্যেক বিবাহিতা দম্পতির কাছে খুব স্পেশাল। টেলিটাউনের অন্যতম জনপ্রিয় দম্পতি হল অগ্নিদেব চট্টোপাধ্যায় এবং সুদীপা চট্টোপাধ্যায়। তবে নিজেদের বিয়ের ছবি কখনোই প্রকাশ্যে আনেননি সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায়। ১১ বছর পর বাড়িতেই এই লকডাউনে বসে নিজের বিয়ের অনুষ্ঠান এবং বিয়ের আগে ও পরের নানান দারুন মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন সুদীপা।

না আজ তাঁর বিবাহবার্ষিকী নয়। তবে হঠাৎই বাড়িতে বসে বিয়ের স্মৃতি পাতা খুললেন সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায়। শেয়ার করলেন তাঁর বিয়ের দিনের একগুচ্ছ ছবি। যে ছবি এগারো বছর আগের। এগারো বছর আগের কোনও এক জুলাই ঘরোয়া ভাবেই বিয়ে সেরেছিলেন সুদীপা আর অগ্নিদেব। বেশ কয়েক দিন মন দেওয়া নেওয়ার পর সুদীপা আর পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায় বিয়ে করবেন ঠিক করেন।

১১ বছর আগে ৯ই জুলাই কাছের আত্মীয়দের নিয়ে বালিগঞ্জের বাড়িতেই পুরোহিত ডেকে নিয়ম করে বিয়ে করেছিলেন এই লাভ বার্ডস। হালকা বেনারসি, সোনার গয়না, ফুলের মালা এবং মাথাভর্তি সিঁদুরে নতুন কনে সুদীপাকে এদিন লাগছিল বেশ, যদিও সুদীপা সেই ছবি পোস্ট করে লিখেছেন, ‘কি বোকা বোকা সাজ’। অন্যদিকে পুরোহিতের সামনে বসে মন্ত্র উচ্চারণে ব্যস্ত পরিচালক মশাই। যদিও সুদীপা জানান এই অনুষ্ঠান তাড়াতাড়ি শেষ করার জন্যই মন দিয়ে মন্ত্রোচারন করছিলেন অগ্নিদেব।

আবার বিয়ের পর বিশেষ পার্টিতে অগ্নিদেবকে জড়িয়ে ধরে গালে চুমু খাবার ছবিও পোস্ট করেন সুদীপা। বিয়ের আগের দিনের অন্তরঙ্গ মুহূর্ত থেকে মেহেন্দি, সেই ছবিও পোস্ট করেছেন সুদীপা। সুদিপার ইচ্ছে পূরণ করতে ই দুবার হানিমুনে যান অগ্নিদেব এবং সুদীপা। প্রথমবার মানালি এবং দ্বিতীয়বার সুইজারল্যান্ড। বরফে ঢাকা মানালি আর সুইজারল্যান্ডের সেই মনোরম দৃশ্য শেয়ার করেন সুদীপা। সুদীপা অগ্নিদেবের ভালোবাসার মতোই এই ছবিগুলো ১১ বছর পর ও টাটকা। এখন সুদীপা সঞ্চলিকা, স্ত্রী আর দুই ছেলের মা। স্বামী অগ্নিদেব চট্টোপাধ্যায়, প্রথম পক্ষের ছেলে আকাশ চট্টোপাধ্যায় এবং ছোট ছেলে আদিদেবকে নিয়ে ভরা সংসার সুদীপার।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026