পলিটিক্স

অনুব্রত মামলার বিচারককে হুমকি কাণ্ডে এবারে তৎপর পুলিশ, ধৃত আইনজীবীর বাড়িতে রাতে পৌঁছলেন উর্দিধারীরা

আসানসোলে বিশেষ সিবিআই আদালতের বিচারককে হুম কি চিঠি দেওয়ার অভিযোগ উঠেছিল বেশ কিছুদিন আগে। সেই ঘটনা এবারে সোমবার গ্রেফতার করা হলো আইনজীবী সুদীপ্ত রায়কে। সূত্রের খবর তিনি, নিজেই অনুব্রত মন্ডলের জামিনের জন্য বিচারককে হুমকি চিঠি পাঠিয়েছিলেন। আসানসোল থেকে তাকে গ্রেফতার করে আসানসোল দক্ষিণ থানার পুলিশ। সূত্রের খবর মোবাইল নম্বর ট্র্যাক করে এই ব্যক্তিকে গ্রেফতার করেছে আসানসোল দক্ষিণ থানার পুলিশ। এদিন রাতে সুদীপ্ত রায়ের বাড়িতে তল্লাশি চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। যদিও সুদীপ্ত রায়ের মা দাবি করেছেন, এই ঘটনায় তার ছেলেকে ফাঁসানো হচ্ছে এবং তিনি পূর্ব বর্ধমানের এক্সিকিউটি আদালতের আপার ডিভিশন ক্লার্ক বাপ্পা চট্টোপাধ্যায় এর দিকে অভিযোগের আঙুল তুলেছেন।

গত সপ্তাহে সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তীর কাছে একটি হুমকি চিঠি যায় বলে অভিযোগ উঠেছে। সেখানে লেখা ছিল, যদি অনুব্রত মণ্ডলকে জামিন না দেওয়া হয়, তাহলে বিচারককে মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়া হবে। এই নিয়ে তুমুল হৈচৈ হয় রাজনৈতিক মহলে। হাইকোর্টের ৮২ জন বিচারপতি এন ভি রমনকে চিঠি দিয়ে জানান এ রাজ্য থেকে যেন অনুব্রত মন্ডলের মামলা সরিয়ে দেওয়া হয়।

তারা লিখেছেন, বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবর থেকে তারা জানতে পেরেছেন আসানসোলের সিবিআই আদালতের বিচারককে হুমকি চিঠি দেওয়া হয়েছে। ওই আইনজীবীদের বক্তব্য, বাবা চট্টোপাধ্যায়ের চিঠিতে স্পষ্ট বলা হয়েছে অনুব্রত মণ্ডলের জামিন না হলে নারকোটি ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্টেন্সেস অ্যাক্ট মামলায় বিচারকে ফাঁসিয়ে দেওয়া হবে।

অন্যদিকে এই মামলায় বাপ্পাকে পুলিশ জিজ্ঞাসাবাদ করলেও গ্রেফতার হয়েছে আইনজীবী সুদীপ্ত রায়। সোমবার রাতে পূর্ব বর্ধমানের মেমারির চিহ্নই গ্রাম থেকে ধৃত আইনজীবী সুদীপ্ত রায়ের সহকারী দীপক মোহরীকে আটক করেছে পুলিশ। সুদীপ্তর মা দাবি করেছেন, সোমবার দুপুরে আসানসোল আদালতে গিয়েছিলেন সুদীপ্ত। সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়। প্রসঙ্গত উল্লেখ্য, গত বৃহস্পতিবার বাপ্পাকে জিজ্ঞাসাবাদ করেছিলেন আসানসোলের পুলিশ কমিশনারেটের দুই পুলিশ কর্তা।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026