রাজ্য

জেলে বসেই মোদি মমতাকে বিস্ফোরক চিঠি সুদীপ্তর, জানালেন সুবিধাভোগী ৬ প্রভাবশালীর নাম

জেল থেকে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে এবার বিস্ফোরক চিঠি পাঠালেন সুদীপ্ত সেন। চিঠিতে তিনি চার রাজনৈতিক দলের ৬ প্রভাবশালী নেতার নাম উল্লেখ করেছেন যাদের তিনি প্রচুর পরিমানের টাকা দিতেন। এছাড়াও দিন কয়েক আগে সিবিআইয়ের হাতে সারদা চিটফান্ড তদন্ত করতে গিয়ে একাধিক অডিও ক্লিপ আসে। একে একে আবার সারদা চিটফান্ড কাণ্ড নিয়ে বঙ্গ রাজনীতিতে ফের চাপানউতোর শুরু হচ্ছে।

সারদা মামলায় গত সাত বছর ধরে জেল খাটছেন সুদীপ্ত সেন। তাকে দফায় দফায় প্রতিদিন সারদা মামলা নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু এই প্রথম তিনি কারআধিকারের সাহায্যে জেলে বসেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দপ্তরে তার চিঠি দিল। এতদিনে সুদীপ বন্দ্যোপাধ্যায় কোনদিন এরকম চিঠি দিয়ে কোন কথা জানাননি। তিনি ওই চিঠিতে উল্লেখ করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের ৬ জন প্রভাবশালী মানুষ সারদা-কর্তার থেকে বিভিন্ন সময় টাকা নিত। তিনি তার চিঠিতে স্পষ্ট ভাবে তাদের নাম উল্লেখ করে দিয়েছেন। এর আগে কখনো সারদা কর্তাকে সুবিধাভোগীদের নাম মুখে আনতে দেখা যায়নি। সংশোধনাগার কর্তৃপক্ষের তরফে সুদীপ্ত সেনের চিঠি প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী দপ্তরে পাঠিয়ে দেয়া হয়েছে।

কিছুদিন আগেই সারদা মামলা একটি অডিও ক্লিপের কথা জানতে পারে সিবিআই। সেই অডিও ক্লিপের কথা ইতিমধ্যেই হাইকোর্টকে জানানো হয়েছে। অডিও ক্লিপে একাধিক ব্যক্তির কণ্ঠস্বর শোনা গেছে। এর থেকে নতুন করে আবার গতি পেয়েছে সারদা মামলা। এরপর সিবিআই হাইকোর্টে আবার দেবযানীর সুদীপ্তকে মুখোমুখি বসে জেরা করার অনুমতি চেয়েছে। নিম্ন আদালত সিবিআই এর আবেদন মঞ্জুর করে দিয়েছ। একাধারে অডিও ক্লিপ ও অন্যদিকে আজকের সুদীপ্ত সেনের বিস্ফোরক চিঠি নতুন করে গতি এনেছে সারদা মামলা তদন্ত কাণ্ডে। নির্বাচনের আগে সারদা মামলা নিয়ে বঙ্গ রাজনীতি ফের উত্তাল হবে তা বোঝাই যাচ্ছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026