বোল্ড ফটোশুটে শাহরুখ কন্যা, কালো ব্যাকলেস পোশাকে তাক লাগিয়েছে নেটিজেনদের

খুব শীঘ্রই বলিউডের পা রাখতে চলেছেন কিং খান কন্যা সুহানা খান। ইন্টিরিয়র ডিজাইনার গৌরি খান ও বলিউডের বাদশাহের মেয়ে সুহানা। নিউ ইয়র্কে এতদিন পড়াশোনার খাতিরে ছিলেন সুহানা। বর্তমানে তিনি বম্বেতে ফিরে এসেছেন। তবে বলিউডে পা রাখার আগেই বোল্ড ফটোশুট করলেন সুহানা খান। কালো ব্যাকলেস পেশাকে ক্যামেরার সামনে দেখা দিলেন তিনি।

সম্প্রতি নিজের ইনস্টা স্টোরিতে একটি ছবি শেয়ার করেছেন সুহানা খান। সেই ছবিতে সুহানাকে ফুলহাতা, লং, ব্যাকলেস পোশাকে দেখা গিয়েছে। পোশাকের সাথে মানানসইভাবে চুলে খোঁপা বেঁধেছিলেন তিনি। হালকা মেকাপের সাথে পরেছিলেন মানানসই অলংকার। শাহরুখকন্যা এই ছবি শেয়ার করা মাত্রই তা রীতিমতো ভাইরাল হয়ে যায়। বলিউডে ডেবিউ না ঘটলেও সোশ্যাল মিডিয়ার পাতায় তার ভক্তের সংখ্যা নেহাত কম নয়। বর্তমানে তাকে পর্দায় দেখার অপেক্ষায় রয়েছেন বহুমানুষ।

বাবা শাহরুখ খান ও মা গৌরী খানের কথামতোই পড়াশোনা শেষ করে বলিউডে পা রাখতে চলেছেন তিনি। বর্তমানে তার বয়স মাত্র ২১। ইতিমধ্যেই একাধিক বোল্ড ফটোশুটে অংশগ্রহণ করে ফেলেছেন সুহানা। এই কালো পোশাক ছাড়াও কয়েকদিন আগে একটি লাল শাড়িতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিলেন তিনি। সেই শাড়িটি ডিজাইন করেছিলেন বলিউডের অন্যতম জনপ্রিয় পোশাক ডিজাইনার মানিশ মালহোত্রা। এই পোশাকে একাধিক ছবি শেয়ার করেছিলেন অভিনেত্রী।

শাহরুখ কন্যা হিসেবে ছোট থেকেই সেলেব কিড হিসেবেই বড় হয়েছেন সুহানা খান। অনেকসময়ে ক্রিটিসিজম সহ্য করতে হয় তাদের। তবে সেইসমস্ত বিষয়েকে পাত্তা না দিয়ে এগিয়ে যাচ্ছেন তিনি। তার সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই স্পষ্ট হবে তিনি একাধিক বোল্ড ফটোশুটে বর্তমানে অংশগ্রহণ করে থাকেন।

উল্লেখ্য, সুহানা খান বলিউডে খুশি কাপুর ও অগস্ত্য নন্দার বিপরীতে পর্দায় ডেবিউ করতে চলেছেন। খুশি কাপুর বনি কাপুর ও শ্রীদেবীর ছোট মেয়ে। অগস্ত্য নন্দা অমিতাভ বচ্চনের নাতনি। ‘দ্যা আর্চিজ’ ছবিতে দেখা যাবে তাদের। ইতিমধ্যেই সেই ছবির শুটিং শুরু হয়ে গিয়েছে। এটি একটি কমিক নির্ভর ছবি। এই ছবিতে জনপ্রিয় কিছু কমিক ক্যারেক্টরের চরিত্রে দেখা যাবে এই তিনজনকে।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026