পলিটিক্স

ক্ষমতা থাকলে প্রমাণ প্রকাশ্যে নিয়ে আসুন, মমতাকে পাল্টা চ্যালেঞ্জ করলেন সুজন চক্রবর্তী

ক্ষমতা থাকলে সিপিএমের বিরুদ্ধে ওনার কাছে যা প্রমাণ আছে সেসব নিয়ে আসুন মমতা বন্দ্যোপাধ্যায়। একুশে জুলাই এর মঞ্চ থেকে সিপিএমের বিরুদ্ধে করা আক্রমণের তীব্র প্রতিবাদ করতে গিয়ে এইভাবেই আক্রমণ করলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। তার পাশাপাশি মমতাকে দিন মিথ্যাবাদী বলেন সুজন। এদিন সুজন চক্রবর্তী বললেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রতিটি পদে পদে হেরে গেছেন, আজকে একটা সেলফ ডিফেন্সের জন্য চেষ্টা করছেন। প্রত্যেকটি ভুল, অসত্য এবং মিথ্যা। শুরু থেকে শেষ পর্যন্ত ওনাকে সিপিএমকে আক্রমণ করতে হলো কেন? এর আগে তো সিপিএমকে চোখে দেখতে পারছিলেন না।”

মমতাকে চ্যালেঞ্জ ছুড়ে সুজন চক্রবর্তী বললেন, “আপনি তো বলছেন, সিপিএমের আমলে চিরকুটে চাকরি হতো। তাহলে সে চিরকুট আপনার কাছে আছে। আমি চ্যালেঞ্জ করছি সেই চিরকুট বের করুন। চাকরি করা বিক্রি করছে তৃণমূল কর্মীদের কাছে খোঁজ নিন। সিপিএমের বিরুদ্ধে চাকরির বিক্রির যে অভিযোগ করছেন সেটা সম্পূর্ণ মিথ্যা। মিথ্যাচার ছাড়া উনি কিছুই করতে পারেন না।”

এদিন সিপিএমের বিরুদ্ধে শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগ তুলে, মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘সিপিএমের আমলে চাকরি হয়েছিল? আমি অনেকের কাছে শুনেছি, ১০ থেকে ১৫ লক্ষ টাকায় এক একটি টিচারির চাকরি বিক্রি হত। নাম বলে ছোট করতে পারিনা। সিপিএমের একটা কাগজ আছে। তার যত রিপোর্টার রয়েছে, তাদের স্ত্রীরা টিচারের চাকরি পেয়েছিল। তাহলে এই চাকরি পেয়েছিল কি করে? কোয়ালিটিতে পেয়েছিল? নাকি ক্রেডিবিলিটিতে পেয়েছিল? না নাম্বারে পেয়েছিল? ছেলেরা পার্টি করবে আর বউরা চাকরি করবে, এভাবেই এই সমস্ত চাকরিগুলো দিয়েছিল সিপিএম। আমরা এই সমস্ত জানি।’

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026