ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Sukanya Samriddhi Yojana Account শীঘ্রই হয়ে যাবে বন্ধ, চালু রাখতে কি কি করতে হবে জেনে নিন

সরকারের পক্ষ থেকে এখন নারীদের জন্য বিভিন্ন রকমের প্রকল্প পরিচালিত হচ্ছে। এর পাশাপাশি প্রত্যেকটি সেভিংস স্কিমের জন্য প্যান কার্ড এবং আধার কার্ড বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে। যদি কোন ব্যক্তির কাছে প্যান কার্ড অথবা আধার কার্ড না থাকে তাহলে তিনি কোন ধরনের অ্যাকাউন্ট খুলতে পারছেন না। যদি পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPP), সিনিয়র সিটিজেন সেভিং স্কিম (SCSS), সুকন্যা সমৃদ্ধি যোজনা (SSY), মহিলা সম্মান যোজনার মতো কোনও স্কিমে, স্কিম হোল্ডারের অ্যাকাউন্ট প্যান কার্ড এবং আধার কার্ডের সাথে লিঙ্ক করা না থাকে, তাহলে তার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে বলেও জানিয়েছে সরকার। ফোনে যদি আপনার প্যান কার্ড অথবা আধার কার্ডে কোন সমস্যা থাকে তাহলে আপনি আর এই ধরনের প্রকল্পে যুক্ত হতে পারবেন না।

আপনার যদি একটি সুকন্যা সমৃদ্ধি যোজনার অ্যাকাউন্ট থাকে এবং আপনার অ্যাকাউন্টটি PAN এবং আধারের সাথে লিঙ্ক না করেন, তাহলে আপনার অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাবে। আপনার অ্যাকাউন্ট যদি ফ্রিজ হয়ে যায় তাহলে আপনি আর এই স্কিমের সুবিধা পেতে পারবেন না। এমন পরিস্থিতিতে প্ল্যান ধারককেও অনেক ক্ষতির মুখে পড়তে হতে পারে।

সুকন্যা সমৃদ্ধি যোজনা কি?

কেন্দ্রীয় সরকার কন্যাদের শিক্ষা ও বিবাহের জন্য এই সুকন্যা সমৃদ্ধি যোজনা চালু করেছে । এই প্রকল্পটি সম্পূর্ণ সরকারি প্রকল্প। এই প্রকল্পের উদ্দেশ্য হল দেশের মেয়ে ও মহিলাদের আর্থিক সহায়তা প্রদান করা। এই প্রকল্পের সুবিধা গ্রহণ করে, দরিদ্র পরিবারে জন্ম নেওয়া কন্যারা আর্থিক সহায়তা পান। এটি তাকে আর্থিকভাবে শক্তিশালী করে তোলে। এই স্কিমে, স্কিম হোল্ডার ৮ শতাংশ সুদ পান। এই স্কিমে জমা করা টাকার পরিমাণ ২ বছর পরে পরিপক্ক হয়।

কখন আপনার অ্যাকাউন্ট ফ্রিজ হবে?

একটি বিজ্ঞপ্তি অনুসারে , অর্থ মন্ত্রক সমস্ত ছোট সঞ্চয় প্রকল্পের জন্য কেওয়াইসি বাধ্যতামূলক করেছে। স্কিম ধারককে নিজের প্যান কার্ড ও আধার কার্ড প্রদান করতে হবে এর জন্য। যদি আপনার কাছে প্যান কার্ড না থাকে তাহলে আপনি ফর্ম ৬০ পূরণ করতে পারেন। এছাড়াও, আপনি যদি অ্যাকাউন্ট খোলার সময় প্যান কার্ড জমা না দিয়ে থাকেন তবে আপনাকে দুই মাসের মধ্যে আধার কার্ড জমা দিতে হবে। আপনি যদি ৩১ মার্চ, ২০২৩-এর পরে একটি অ্যাকাউন্ট খুলে থাকেন, তাহলে আধারকে PAN-এর সাথে লিঙ্ক করাও একইভাবে প্রয়োজন।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026