ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্ট থেকে কিভাবে ৬৮ লক্ষ টাকা ফান্ড তুলবেন আপনি? জেনে নিন সম্পূর্ণ নিয়মটা – SUKANYA SAMRIDDHI YOJANA

ভারত সরকার এই মুহূর্তে ভারতের সাধারণ মানুষের জন্য বেশ কিছু প্রকল্প চালু করেছে। ভারত সরকারের এই সমস্ত প্রকল্পের মধ্যে অন্যতম হলো মহিলাদের জন্য কিছু প্রকল্প। এই প্রকল্পের মধ্যে সবথেকে জনপ্রিয় যে প্রকল্প সেটা হল সুকন্যা সমৃদ্ধি যোজনা প্রকল্প। ভারত সরকারের তরফ থেকে এই প্রকল্পে সব থেকে বেশি সুদ প্রদান করা হয় এবং এই প্রকল্পের মাধ্যমে ভারতের প্রতিটি কন্যা সন্তানের আর্থিক শ্রী বৃদ্ধির দিকে নজর দেওয়া হয়। ভারত সরকারের এই প্রকল্পটি আপনি গ্রহণ করতে পারেন যদি আপনার বাড়িতে কন্যা সন্তান থাকে। তার নামে যদি আপনি কিছু পরিমান টাকা জমা করেন তাহলে সে যখন প্রাপ্তবয়স্ক হবে সেই সময় তার হাতে একটা বিশাল বড় ফান্ড থাকবে, যা ব্যবহার করে সে নিজের ভবিষ্যৎ পড়াশোনা চালাতে পারে। যাতে কন্যা সন্তান স্বাবলম্বী হতে পারে তার জন্য ভারত সরকারের তরফ থেকে এই প্রকল্পে ৮.২% করে সুদ দেওয়া হয়। ফলে সবমিলিয়ে আপনার জন্য সুকন্যা সমৃদ্ধি যোজনা একটা দারুন স্কিম হতে চলেছে যদি আপনি আপনার কন্যা সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত থাকেন।

তবে সুকন্যা সমৃদ্ধি যোজনা যদি আপনি আপনার মেয়ের নামে চালাতে চান তাহলে আপনাকে কিছু বিষয়ে ভালোভাবে জেনে রাখতে হবে। আপনি যদি এই যোজনা আপনার মেয়ের নামে চালাতে চান তাহলে আপনাকে সর্বপ্রথম আপনার মেয়ের জন্মের সময় একটি একাউন্ট খুলতে হবে তার নামে এবং সেখানে বিনিয়োগ চালিয়ে যেতে হবে। এই যোজনাতে আপনি কমপক্ষে ১৫ বছরের জন্য বিনিয়োগ করতে পারবেন। কন্যার বয়স যদি দশ বছরের কম হয় তাহলেই কিন্তু এই অ্যাকাউন্ট আপনি খুলতে পারেন। বাবা মা কন্যার নামে এই একাউন্টে টাকা জমা করতে পারেন। মেয়ের দশম শ্রেণী পাস হয়ে গেলে অথবা মেয়ের বয়স ১৮ বছর হয়ে গেলে, এই অ্যাকাউন্ট থেকে টাকা তোলার একটা বিকল্প দেওয়া হয়। সুকন্যা সমৃদ্ধি যোজনা অধীনে যদি আপনি দেড় লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করেন তাহলে সেক্ষেত্রে আপনি কর ছাড়ের সুবিধা পেয়ে যেতে পারেন। ফলে সব মিলিয়ে এই প্রকল্প আপনার জন্য হতে চলেছে দুর্দান্ত।

সুকন্যা সমৃদ্ধি যোজনা হলে এমন একটি প্রকল্প যেখানে আপনি টাকা বিনিয়োগ করলে একটা সময়ের পরে টাকা তুলতে পারবেন। এই সুকন্যা সমৃদ্ধি যোজনায় যদি আপনাকে টাকা তুলতে হয় তাহলে আপনার কন্যার বয়স অন্ততপক্ষে ১৮ বছর হতে হবে অথবা তার দশম শ্রেণী পাস হতে হবে। এরপরে কন্যার পড়াশোনার জন্য আপনি টাকা তুলতে পারেন ইচ্ছা করলে। যদি আপনি টাকা তুলতে চান তাহলে আপনাকে যথেষ্ট কারণ দেখাতে হবে। এর পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি, আপনি কিন্তু পড়ালেখার জন্য শুধুমাত্র গত বছরের একাউন্টে থাকা টাকার পঞ্চাশ শতাংশ পর্যন্ত তুলতে পারবেন। অর্থাৎ যদি আপনার ২০২২-২৩ আর্থিক বছরে এন্ডিং ব্যালেন্স দেড় লক্ষ টাকা হয়, তাহলে আপনি ২০২৩-২৪ আর্থিক বছরে ৭৫ হাজার টাকা পর্যন্ত তুলতে পারবেন। অন্যদিকে যদি আপনার একাউন্টে ১৩৬ লাখ টাকা জমা করা থাকে, তাহলে আপনি পরের আর্থিক বছরে ৬৮ লক্ষ টাকা পর্যন্ত তুলতে পারবেন।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026