কন্যাদের ভবিষ্যত সুরক্ষিত করার জন্য বাবা-মা এবং অভিভাবকদের জন্য অনেক সরকারী প্রকল্প রয়েছে। ফ্ল্যাগশিপ প্রকল্পগুলির মধ্যে একটি হল সুকন্যা সমৃদ্ধি যোজনা (Sukanya Samriddhi Yojana)। সুকন্যা সমৃদ্ধি যোজনায় বার্ষিক ৮.২% সুদের হার রয়েছে, যা এই প্রকল্পকে আরও আকর্ষণীয় বিনিয়োগের বিকল্প করে তুলেছে।
যদি সঠিক সময়ে এই স্কিমে ভালো পরিমাণ বিনিয়োগ করা হয়, তবে বিনিয়োগকারী এক কোটি টাকা পর্যন্ত রিটার্ন পেতে পারেন। বিভাগীয় তথ্য অনুযায়ী, সুকন্যা সমৃদ্ধি যোজনার আওতায় সাধারণ মানুষ তার কন্যা সন্তানের জন্য অ্যাকাউন্ট খুলে তার ভবিষ্যতের জন্য একটি ভালো তহবিল সংগ্রহ করতে পারেন।
সুকন্যা সমৃদ্ধি স্কিমে আপনি আপনার ১০ বছরের কম বয়সী মেয়ের জন্য একটি অ্যাকাউন্ট খুলতে পারেন। স্কিমের মেয়াদপূর্তির সময় ২১ বছর। যার মধ্যে ১৫ বছর বিনিয়োগ করতে হবে। ৬ বছর পর এই প্রকল্প ম্যাচিউওর হয়। এছাড়াও আপনাকে বাকি ৬ বছরের জন্যও সুদ দেওয়া হয়।
এক বছরের মধ্যে এই প্রকল্পে কমপক্ষে ২৫০ টাকা বিনিয়োগ করতে হবে। সুকন্যা সমৃদ্ধি যোজনা পাবলিক প্রভিডেন্ট ফান্ডের মতো একটি করমুক্ত প্রকল্প। এই স্কিমে বিনিয়োগকারী তিনটি উপায়ে কর ছাড় পাওয়া যাবে। এই প্রকল্পে আয়করের ধারা ৮০সি-এর অধীনে বার্ষিক বিনিয়োগের উপর ১.৫০ লক্ষ টাকা পর্যন্ত ছাড় রয়েছে। স্কিমে প্রাপ্ত রিটার্নের উপর কোনও কর নেই। ম্যাচিউরিটির পরিমাণ করমুক্ত। যোগ্য ব্যক্তিরা এর সুবিধা নিতে এখনই আবেদন করতে পারেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…