ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

মাত্র ৪ হাজার টাকা বিনিয়োগ করে পেয়ে যান ২০ লাখ টাকা, জানুন ভারত সরকারের এই লাখপতি প্রকল্পের ব্যাপারে

৫ বছরের কম বয়সী মেয়ের জন্য সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্ট করা এখন প্রত্যেক মানুষের একটা কর্তব্যের মধ্যে পড়ে। এই প্রকল্পের ৭.৬% হারে ব্যাপক সুদ দেওয়া হচ্ছে কন্যা সন্তানকে। বার্ষিক বিনিয়োগ ২৫০ টাকা থেকে ১.৫ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে এই প্রকল্পের ক্ষেত্রে। ১৫ বছরের জন্য আপনি এই প্রকল্পে বিনিয়োগ করতে পারেন এবং এই প্রকল্পটি ২১ বছরের মধ্যে পরিপক্ক হবে। যে সময় আপনি মেয়ের বিয়ের জন্য তোর জোর শুরু করবেন, সেই সময় আপনার হাতে একটা মোটা টাকা তুলে দেবে এই সুকন্যা সমৃদ্ধি যোজনা।

আপনি যদি আপনার মেয়ের জন্য সুকন্যা সমৃদ্ধি যোজনাতে বিনিয়োগ করতে শুরু করেন তাহলে আপনার মেয়ের যখন ২১ বছর বয়স হবে সেই সময় একটা ভালো টাকা তার হাতে থাকবে। এই টাকা আপনি বিয়ের জন্য ব্যবহার করতে পারেন অথবা মেয়ের পরবর্তী পড়াশোনার জন্য ব্যবহার করতে পারেন। এমন পরিস্থিতিতে আপনি যদি আপনার মেয়ের জন্য ৪ হাজার টাকা বিনিয়োগ করেন তাহলে আপনার মেয়ে ম্যাচুরিটিতে একটা মোটা টাকা পেয়ে যাবে। একটা ভালো পরিমাণ অর্থ প্রস্তুত হবে তার জন্য।

আপনি যদি সুকন্যা সমৃদ্ধি যোজনা অর্থাৎ SSY প্রকল্পের প্রতি মাসে ৪০০০ টাকা করে বিনিয়োগ করেন তাহলে বার্ষিক ৪৮ হাজার টাকা বিনিয়োগ করতে পারবেন আপনি। আপনি ১৫ বছরের জন্য এই বিনিয়োগ করবেন। অর্থাৎ বলতে গেলে আপনি মোট ৭ লক্ষ ২০ হাজার টাকা বিনিয়োগ করবেন এই প্রকল্পে। অন্যদিকে সুদ থেকে আপনি আয় করতে পারবেন ১৩ লক্ষ ১৬ হাজার ৮৫০ টাকা। পরিপক্কতার পরে কন্যার হাতে থাকবে মোট ২০ লক্ষ ৩৬ হাজার ৮৫০ টাকা। শুধু তাই নয় সুকন্যা সমৃদ্ধি প্রকল্পের সবথেকে বড় সুবিধাটা হলো, এখানে আপনি কিন্তু কর সুবিধা পেয়ে যাবেন। অর্থাৎ আপনি যদি এখানে বিনিয়োগ করেন তাহলে আপনি আয়কর আইনের ধারা ৮০সি অনুসারে কর সুবিধা পেয়ে যাবেন।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026