ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Sukanya Samriddhi Yojana: সুকন্যা সমৃদ্ধি যোজনায় প্রতিবছর ১,২০,০০০ টাকা রাখলে মোট কত টাকা পাওয়া যাবে রিটার্ন? রইল হিসেব

কন্যা সন্তানের ভবিষ্যৎ এবং বিয়ের খরচ নিয়ে অনেকেই অনেক সময় চিন্তিত হয়ে থাকেন। অনেকেই আবার এমন হন যারা কন্যা সন্তানের জন্মের পরেই তার জন্য বিনিয়োগ শুরু করে দেন। তবে আজকে যেরকম ভাবে জিনিসপত্রের দাম বাড়ছে, সেই জায়গায় দাঁড়িয়ে আগে থেকে শুরু করে বিনিয়োগ করা এবং পরে গিয়ে সেই বিনিয়োগে লাভ তোলা এতটা সহজ কাজ নয়। এইজন্য এখন আপনার লাগবে স্মার্ট বিনিয়োগ। সুকন্যা সমৃদ্ধি যোজনা এরকমই একটি দারুণ প্রকল্প, যা আপনাদের মেয়েকে একটা দারুণ ভবিষ্যৎ অফার করবে।

ইতিমধ্যেই সুকন্যা সমৃদ্ধি যোজনায় কেন্দ্রীয় সরকার সুদের হার বৃদ্ধি করেছে। আগে এই প্রকল্পে সুদের হার ছিল ৮ শতাংশ। তবে এবারে, এই প্রকল্পের সুদের হার বৃদ্ধি করা হয়েছে এবং বর্তমানে আপনারা ৮.২ শতাংশ করে সুদ পেয়ে যাবেন এই প্রকল্পে। এই প্রকল্পে বিনিয়োগ করলে আপনারা প্রতিবছর দারুণ রিটার্ন দেখতে পারবেন। মেয়ের বয়স ১০ বছর হওয়ার আগে আপনারা এই অ্যাকাউন্ট খুলতে পারবেন। আপনি প্রতি বছর ২৫০ টাকা থেকে বিনিয়োগ শুরু করতে পারেন এই একাউন্টে। তবে সর্বাধিক বিনিয়োগের পরিমাণ দেড় লক্ষ টাকার বেশি হওয়া যাবে না। পাশাপাশি যদি আপনি কোন বছর ২৫০ টাকার কম বিনিয়োগ করেন, তাহলে কিন্তু আপনাকে জরিমানা করা হবে। এই প্রকল্পের মেয়াদ হলো ২১ বছর। তবে মেয়ের বয়স ১৮ বছর হলে তার শিক্ষার জন্য বাবা মা টাকা তুলতে পারেন। এই প্রকল্পে যদি আপনি বিনিয়োগ করেন তাহলে কম বিনিয়োগে প্রচুর টাকা আপনি লাভ পেয়ে যাবেন।

যদি আপনি কোন বছর ২৫০ টাকা ন্যূনতম বিনিয়োগ না করেন, তাহলে কিন্তু আপনাকে জরিমানা গুনতে হবে। তাহলে এই অ্যাকাউন্ট ডিফল্ট হয়ে যাবে এবং, সেই অ্যাকাউন্ট আবার রি ওপেন করতে ৫০ টাকা করে জরিমানা দিতে হবে। অর্থাৎ পরের বছর আপনাকে ৩০০ টাকা দিতে হবে। তাহলে চলুন এবার জেনে নেওয়া যাক আপনি যদি প্রতিবছর ১ লক্ষ ২০ হাজার টাকা বিনিয়োগ করেন তাহলে আপনি কত টাকা রিটার্ন পেয়ে যাবেন এই অ্যাকাউন্ট থেকে।

মনে করা যাক, এই মুহূর্তে কারো কন্যার বয়স পাঁচ বছর এবং তিনি এই সময় থেকে বিনিয়োগ শুরু করেছেন এই একাউন্টে। তিনি প্রতি বছর ১,২০,০০০ টাকা করে বিনিয়োগ করছেন। সেই হিসেবে এগোলে, ২০৪৫ সালে মোট ৫৫,৪২,০৬২ টাকা পাওয়া যাবে। অর্থাৎ, আপনারা বিনিয়োগ করলেন ১৮ লক্ষ টাকা এবং সুদ পেলেন ৩৭,৪২,০৬২ টাকা। সব মিলিয়ে যখন আপনি ম্যাচিউরিটির সময় টাকা তুলতে চলেছেন, তখন আপনারা মোট ৫৫,৪২,০৬২ টাকা পেয়ে যাবেন রিটার্ন হিসাবে।

Nirajana Nag

Recent Posts

শেষ ওভারে ধাক্কা! জয়ের মুখ থেকে হার ছিনিয়ে নিল লখনউ, কেকেআরের টানা তৃতীয় পরাজয়

ইডেন গার্ডেন্সে আরেকটি রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী থাকল ক্রিকেটপ্রেমীরা। কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টস…

April 10, 2026

মাসে ৩০০০ টাকা ভাতা! মহিলাদের জন্য বড় চমক, ভোটের আগে মাস্টারস্ট্রোক বিজেপির?

২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি তাদের ‘সঙ্কল্প পত্র’ প্রকাশ করেছে, যা নিয়ে…

April 10, 2026

কিছুক্ষণেই শিলাবৃষ্টির প্রকোপ, দক্ষিণবঙ্গের ৫ জেলায় ঝড়ের ইঙ্গিত! বাড়বে গরমও

দক্ষিণবঙ্গের আবহাওয়ায় আচমকাই বদল। শুক্রবার সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ থাকলেও বাতাসে রয়েছে অস্বস্তিকর গুমোট…

April 10, 2026

শ্যামপুরে মনোনয়ন জমা হিরণের, প্রথম স্ত্রীর বিস্ফোরক খোঁচা! চর্চায় ব্যক্তিগত বিতর্ক

শ্যামপুর কেন্দ্রে মনোনয়ন পেশ করতেই ফের বিতর্কে জড়ালেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। এবার সরাসরি তাঁর…

April 10, 2026

ঘোষণা হয়েছিল, টাকা কোথায়? ৪% DA না পেয়ে ক্ষোভে ফুঁসছে শিক্ষক সমাজ, ভোটে বড় প্রভাবের আশঙ্কা!

বকেয়া মিটলেও মিলল না প্রতিশ্রুত মহার্ঘ্য ভাতা। রাজ্য সরকারের বাজেটে ঘোষিত ৪ শতাংশ ডিএ এখনও…

April 10, 2026

সাইকেলের থেকেও কম দামে বাইক! Honda Shine 100 নিয়ে মধ্যবিত্তের মধ্যে চরম উত্তেজনা

সাইকেলের থেকেও কম দামে বাইক! শুনতে অবাক লাগলেও বাস্তবে এমনই অফার নিয়ে বাজারে ঝড় তুলেছে…

April 10, 2026