নিউজ

Summer Vacation: রাজ্যের সমস্ত স্কুলে গরমের ছুটি, কতদিন বন্ধ থাকবে স্কুল

বৈশাখ মাস শুরু হওয়ার আগে থেকে গরম পড়েছে তীব্র। রোদের তেজ এতটাই যে বেলার দিকে বাইরে বেরোনোর ক্ষেত্রে জারি করা হয়েছে সতর্কবার্তা। গরমের জন্য বড়োরাই হাঁপিয়ে উঠেছেন। ছোটদের অবস্থা কি হতে পারে ভেবে দেখুন একবার। বেশি গরম পড়লে স্কুলের ছুটি এগিয়ে নিয়ে আসার উদাহরণ আগেও রয়েছে।

গরম যেমন বাড়ে তেমনই কমতে শুরু করে সময়ের নিয়মে। কিন্তু এবার গরম যেন কমার কোনো লক্ষণ নেই। ফলত পড়ুয়াদের নিরাপত্তার জন্য বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার স্কুলে গরমের ছুটি যেমন এগিয়ে নিয়ে আসা হয়েছে, তেমনই দেওয়া হয়েছে বেশি ছুটির দিন। প্রশ্ন হচ্ছে, কত দিন বন্ধ থাকবে স্কুল। এই মর্মে সম্প্রতি নবান্নে মুখ্যসচিব বি পি গোপালিকের নেতৃত্বে একটি বৈঠক। এরপরেই স্কুলের ছুটির ব্যাপারে জানানো হয় সিদ্ধান্ত।

২২ এপ্রিল থেকে রাজ্যের সব সরকারি স্কুলে গরমের ছুটি দেওয়া সিদ্ধান্ত দেওয়া হয়েছে। একই ভাবে অনুরোধ করা হয়েছে বেসরকারী স্কুগুলোকেও। তাপপ্রবাহের কারণেই এই আগাম ছুটি দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত দেওয়া হয়েছে। পর্ষদের পক্ষ থেকে এর আগে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছিল, ৬ মে থেকে গরমের ছুটি শুরু হবে, চলবে ২ জুন অবধি।

এই হিসেবে এ বছর বাড়তি ১২ দিন দেওয়া হয়েছে গরমের ছুটি। চলতি বছর মোট ২২ দিন গরমের ছুটি থাকবে রাজ্যের স্কুলগুলিতে। বৈশাখের শুরুতেও চরম গ্রীষ্মের প্রভাব লক্ষ্যনীয়। ইতিমধ্যে কোথাও কোথাও তাপমাত্রা ছড়িয়ে যাচ্ছে ৪৫ ডিগ্রির গন্ডি। কোথাও আবার শুরু হয়েছে তাপপ্রবাহ। এই তাপপ্রবাহের প্রভাব আগামী কয়েকদিনে আরো বাড়বে বলে ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস।

Saikat Sarkar

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026