সপ্তাহের প্রতিটি দিনই কোনো না কোনো দেবতার জন্য উৎসর্গ করা হয়ে থাকে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, রবিবার দিনটিকে সূর্যের দিন হিসাবে মনে করা হয়। এদিন জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, সঠিক নিয়ম অবলম্বন করলে কোনো নির্দিষ্ট ব্যক্তির কর্মজীবনে উন্নতি আসে, ভালো থাকে স্বাস্থ্য, অর্থ বৃদ্ধি পাওয়ার পাশাপাশি নানা সমস্যা থেকেও মেলে মুক্তি। রবিবার যদি সব নিয়ম মেনে নিম্নোক্ত কাজগুলো করা যায় তবেই মিলবে ফল।
১) রবিবার যদি বাড়ির কোনো মেয়ের কাছ থেকে চাল পাওয়া যায় তাহলে, তা একটি কাপড়ে বেঁধে নিজের কাছে রেখে দিতে হবে। এতে অতিরিক্ত টেনশন ও নার্ভাসনেস কমে।
২) এদিন ভগবান শিবের মন্ত্র ১১ বার জব করুন প্রতিদিন। এতে সুখ বজায় থাকে নিজের জীবনসঙ্গীর জীবনে।
৩) যদি কোনো ব্যক্তির বাবা মা ও স্ত্রীয়ের মধ্যে বনিবনা না থাকে তবে তাদের প্রত্যেকের পোশাক থেকে একটি করে সুতো ছিঁড়ে তা মন্দিরে বাঁধুন। সাথে ঘি সহযোগে জ্বালান প্রদীপ। পাশাপাশি সমস্যা থেকে মুক্তি পেতে মন থেকে করুন প্রার্থনা।
৪) ভালো স্বাস্থ্যের জন্য প্রতিদিন সূর্য মন্ত্র ১০৮ বার জব করতে হবে।
৫) প্রতিদিন চান করে ওঠার পরে সূর্যদেবকে জল নিবেদন করা শুভ বলে মনে করা হয়।
৬) যদি কর্মক্ষেত্রে উন্নতি প্রয়োজন হয় কিংবা চাকরি নিয়ে চিন্তিত থাকেন তবে প্রতি রবিবার মন্দিরে মিষ্টি কিছু খাদ্যদ্রব্য প্রদান করা উচিৎ। তার পাশাপাশি মন থেকে প্রণাম করতে হবে সূর্যদেবকেও।
৭) জীবনে উন্নতির জন্য খয়ের গাছকে পুজো করা শুভ বলে মনে করা হয়। গাছ না থাকলে ঘরে এই গাছের ছবিও রাখতে পরেন।
৮) যদি তৃতীয় কোন ব্যক্তি উন্নতির পথে বাধা হয়ে দাঁড়ায় তবে প্রতি রবিবার সূর্যদেবকে লাল ফুল অর্পন করতে হবে।
৯) বিবাহিত জীবনে শান্তি আনতে প্রতি রবিবার মন্দিরে গুড়ের জিনিস প্রদান করা শুভ বলে মনে করা হয়। অবশ্য শুধু গুড়ও প্রদান করা যায়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…