নিউজ

অব্যাহতি নেই বৃষ্টিতে, রবিবারও দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস

গতকাল প্রায় সারাদিন হালকা থেকে মাঝারী বৃষ্টিতে ভিজেছে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলি। সন্ধ্যেবেলা খানিক বিরতি মিললেও রাতের বেলা আবারও শুরু হয় বৃষ্টির তাণ্ডবলীলা। গতকাল শনিবার প্রায় ৮০ মিলিমিটার বৃষ্টি হয়েছে উত্তর ও মধ্য কলকাতায়। এমনকি রাস্তায় জল জমে গিয়েছিল কলকাতা সেন্ট্রাল এভিনিউ, ঠনঠনিয়া, মানিকতলা, শিয়ালদহ এবং এম জি রোড এর রাস্তায়। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আজ রবিবারও বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতায়। আজ আর ১-২ ঘণ্টার মধ্যেই বৃষ্টি হতে পারে কলকাতা সহ দক্ষিণ ২৪ পরগনা এবং পশ্চিম বর্ধমানের বিক্ষিপ্ত কিছু জায়গায়।

আজ সকাল থেকেই কলকাতার আকাশ আংশিক মেঘলা। ইতিমধ্যে শহরের বেশ কিছু অংশে ভোরের দিকে বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। আজ রবিবার বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ বেশি থাকবে। কিন্তু তবুও দিনভর বৃষ্টি হলে তাপমাত্রার পারদ কিছুটা হলেও কমবে। বেলা বাড়ার সাথে সাথে আজ বৃষ্টির তীব্রতা বাড়তে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

আসলে রাজস্থান থেকে বাঁকুড়া হয়ে দীঘার উপর দিয়ে একটি মৌসুমী অক্ষরেখা বিস্তৃত হয়েছে। ফলে কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই কমবেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং হাওড়ায় দিনভর বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হবে।

তবে গতকালের বৃষ্টিতে জলমগ্ন কলকাতার চিত্র দেখে হতাশ হয়েছিল রাজ্যবাসী। তবে গতকাল কলকাতা পৌরসভার মেয়র পরিষদের নির্দেশে নিকাশী দপ্তরের আধিকারিক ও কর্মীরা তৎপরতার সাথে জল নামানোর কাজে নেমে পড়েন। আসলে বৃষ্টির সময় জোয়ার থাকায় গঙ্গার জলস্তর বেশি ছিল। বিকেল ৪:০০ টা পর্যন্ত লক গেট বন্ধ থাকার কারণে বেশ কিছু জায়গায় জল জমে যায় এবং লক গেট খুলে দেয়ার পর জমা জল নামতে শুরু করে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026