বিনোদন

Indian Idol 12 Controversy: ‘ইন্ডিয়ান আইডলে বিচারকদের স্বাধীনতা নেই’, বিস্ফোরক মন্তব্য সুনিধির

রিয়েলিটি শোয়ের শুরুর দিন থেকেই বারবার বিতর্কের ঝড় উঠেছে। কখনও প্রতিযোগীদের একাংশ রিয়েলিটি শোয়ের ‘রিয়েলিটি’ নিয়ে অকপট হয়েছেন, কখনও বিচারকরা হতাশ হয়েছেন। এবার রিয়েলিটি শো নিয়ে বিস্ফোরক হলেন সুনিধি চৌহান (sunidhi chauhan)।

একসময় ‘ইন্ডিয়ান আইডল’-এর পঞ্চম ও ষষ্ঠ সিজনের বিচারক ছিলেন সুনিধি। সম্প্রতি ‘টাইমস অফ ইন্ডিয়া’-কে দেওয়া একটি সাক্ষাৎকারে সুনিধি জানিয়েছেন, ‘ইন্ডিয়ান আইডল’-এ বিচারকদের স্বাধীন ভাবে মতামত প্রকাশ করার কোনো জায়গা নেই। তাঁকেও নির্মাতারা যা বলতেন তাই করতে হত। সুনিধি বলেছেন, প্রতিযোগীদের প্রশংসা করার উপর জোর না দেওয়া হলেও তাঁদের উপর চাপ থাকত। সুনিধি বুঝতে পারছিলেন, ‘ইন্ডিয়ান আইডল’-এ শিল্পের স্বাধীনতা খর্ব হচ্ছে। তাই একসময় তিনি এই শো ছেড়ে দেন। এরপর আর কোনো রিয়েলিটি শোয়ের বিচারক হতে রাজি নন সুনিধি।

রিয়েলিটি শোয়ের নির্মাতাদের এই আচরণের কারণ জানতে চাওয়া হলে সুনিধি বলেন, হয়তো এই ধরনের ফরম‍্যাটের মাধ্যমে দর্শকদের আকর্ষণ করতে সফল হন তাঁরা। দর্শকরা যাতে চুম্বকের মতো টেলিভিশনের পর্দায় এই শোয়ের দিকে আকৃষ্ট হন, তাই হয়তো বছরের পর বছর ধরে নির্মাতারা এই কাজ করে আসছেন। প্রসঙ্গত, সুনিধি খুব অল্প বয়সে ন‍্যাশনাল চ্যানেলের একটি সঙ্গীত প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছিলেন। কিন্তু অনেকের মতে, সেটি ছিল শুধুই প্রতিযোগিতা, তাতে ভালো সঙ্গীত ছাড়া দর্শকদের আকর্ষণ করার জন্য কোনও ফর্মুলা মানার দরকার পড়ত না। এমনকি এই শোয়ের বিচারকের আসন অলঙ্কৃত করতেন লতা মঙ্গেশকর (lata mangeshkar), আশা ভোঁসলে (Asha bhonsle)-রা। ‘ইন্ডিয়ান আইডল’-এর শুরুর দিন থেকেই এই শো নিয়ে সন্দিহান ছিলেন লতা মঙ্গেশকর।

চলতি বছরে অমিত কুমার ‘ইন্ডিয়ান আইডল’-এর মঞ্চে বিশেষ অতিথি হয়ে এসেছিলেন। সেদিন ছিল ‘কিশোর কুমার স্পেশ‍্যাল’ পর্ব। ক‍্যামেরার সামনে প্রতিযোগীদের প্রশংসা করলেও শো থেকে বেরোনোর পরেই অমিত জানান, তাঁকে টাকার বিনিময়ে প্রতিযোগীদের প্রশংসা করতে বলা হয়েছিল। প্রতিযোগীদের গানের ভালো না লাগলেও অমিত তাঁদের প্রশংসা করেছিলেন কারণ অকপট হয়ে অমিত জানিয়েছেন, সত্যিই তাঁর টাকার দরকার ছিল।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026