বিনোদন

‘একসঙ্গেই থাকছি, এখনও বিচ্ছেদ হয়নি’, সম্পর্ক নিয়ে মুখ খুললেন গায়িকা সুনিধি চৌহান

বলিউডের অন্দরে খবর ভাসছিল সুনিধি চৌহান (sunidhi Chauhan)আবারও বিবাহ বিচ্ছেদের পথে হাঁটছেন। কিন্তু সব গুজবকে উড়িয়ে দিয়ে সম্প্রতি একটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে সুনিধি বলেছেন, আপাতত তাঁর সঙ্গে তাঁর স্বামীর সম্পর্ক ঠিক রয়েছে। তাঁরা একই সঙ্গে রয়েছেন। 2020- এর লকডাউনের সময় জানা গিয়েছিল, সুনিধির সঙ্গে মানাতে পারছেন না তাঁর স্বামী হিতেশ সোনিক (Hitesh sonic)। ফলে তাঁরা আলাদা থাকতে শুরু করেছেন। এমনকি আট বছরের দাম্পত্যে ইতি টানার জন্য বিবাহ বিচ্ছেদের মামলাও করেছিলেন তাঁরা।

তবে সেই সময় সুনিধিকে এই ব‍্যাপারে জিজ্ঞাসা করা হলে তিনি ‘নো কমেন্টস’ বলে এড়িয়ে গিয়েছিলেন। কিন্তু মুখ খুলেছিলেন হিতেশ। তিনি বলেছিলেন, সুনিধির সময় নেই এইসব বাজে ব্যাপার নিয়ে মাথা ঘামানোর। তাই তিনি উত্তর দিতে চাননি। হিতেশ নিজে মজা করে বলেছিলেন, তাঁর ঘর পরিষ্কার করা হয়তো সুনিধির পছন্দ হয়নি। তাই এই ধরনের গুজব রটেছে। সেই সময় হিতেশ বলেছিলেন, তাঁরা এক ছাদের তলাতেই আছেন।

সুনিধির প্রথম বিয়ে হয়েছিল মাত্র আঠারো বছর বয়সে। সেই সময় কোরিওগ্রাফার ববি খান (Bobby khan)-কে বিয়ে করেছিলেন তিনি। কিন্তু সেই বিয়ে ভেঙে যায়। এরপর 2010 সালে সুনিধি ও হিতেশের সম্পর্ক তৈরী হয়। 2012 সালে তাঁদের বিয়ে হয়। সুনিধি-হিতেশের রিসেপশন পার্টি হয়েছিল গোয়াতে। 2018 সালে একটি পুত্রসন্তানের জন্ম দেন সুনিধি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026