খেলা

Sunil Gavaskar: ভারতের দল নির্বাচকদের তুলোধোনা করলেন সুনীল গাভাস্কর, জানালেন এই কঠিন সিদ্ধান্তের কথা

একাধিক তর্ক-বিতর্কের পর সম্প্রতি ভারতীয় ক্রিকেট বোর্ড আসন্ন দিনের জন্য ৫ সদস্যের দল নির্বাচক কমিটি ঘোষণা করেছে। যেখানে প্রাক্তন দল নির্বাচক চেতন শর্মাকে পুনরায় নিয়োগ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে এবার সেই নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুললেন ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার। শুধুমাত্র নির্বাচক কমিটি নয়, ভারতীয় ক্রিকেট দলের ফিটনেস নিয়ে রীতিমতো বিসিসিআইকে তুলোধোনা করলেন তিনি।

এশিয়া কাপের পর টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের হতাশা জনক পারফরমেন্সে একাধিক নতুন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে বিসিসিআই। আর সেই কারণে ক্রিকেটারদের ফিটনেস টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে। তবে সেই সিদ্ধান্ত শুধুমাত্র তরুণ ক্রিকেটারদের জন্য বলে জানানো হয়েছে। আর সেই কারণে ইয়ো-ইয়ো এবং ডেক্সা ফিটনেস পরীক্ষাকে কোন ক্রিকেটারের দলে নির্বাচনের জন্য বাধ্যতামূলক করার জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডের সাম্প্রতিক সিদ্ধান্তের সমালোচনা করেছেন সুনীল গাভাস্কর।

এদিন তিনি বলেন, “আন্তর্জাতিক ক্রিকেট খেলার জন্য একজন খেলোয়াড়ের ফিট থাকা অত্যন্ত জরুরি। সেই কারণে ভারতীয় ক্রিকেট বোর্ড উদীয়মান ক্রিকেটারদের জন্য ইয়ো-ইয়ো ফিটনেস টেস্ট বাধ্যতামূলক করেছে। পাশাপাশি আরও কয়েকটি পরীক্ষা চালু করার সিদ্ধান্ত নিয়েছে। যদি সেইসব পরীক্ষায় কোন ক্রিকেটার উত্তীর্ণ হতে না পারে তবে কোনোভাবেই জাতীয় দলে সুযোগ দেওয়া হবে না তাকে।”

তিনি আরও বলেন,”সম্প্রতি ভারতীয় ক্রিকেট বোর্ড দল নির্বাচক কমিটি ঘোষণা করেছে। তবে শুধুমাত্র বাছাই কমিটি ঘোষণা করে ভারতীয় ক্রিকেটের কি উন্নতি সম্ভব তা আমার জানা নেই। যে প্যানেল ঘোষণা করা হয়েছে তাতে নেই একজনও বায়ো-মেকানিস্ট বা শরীর বিজ্ঞান বিশেষজ্ঞ। তবে এমন কমিটি ভারতীয় ক্রিকেটে কি পরিবর্তন আনতে সক্ষম হবে তা নিয়ে রয়েছে সন্দেহ।”

Kriti Lekha Shome

Recent Posts

রাহুলের মৃত্যুর তদন্তে টলিউডের ঝড়! থানায় প্রিয়াঙ্কা, সঙ্গে প্রসেনজিৎ-ঋতুপর্ণারা

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকালমৃত্যুকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে টলিউডে। এই ঘটনার পর থেকেই একাধিক…

April 4, 2026

৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টি! রবিবার থেকেই দক্ষিণবঙ্গে বড় আবহাওয়ার বদল

চৈত্রের শেষে এসে দক্ষিণবঙ্গ জুড়ে অসহ্য গরমে নাজেহাল সাধারণ মানুষ। দিন যত এগোচ্ছে, ততই বাড়ছে…

April 4, 2026

২৮ কোটি টাকার ভুলে ডুবছে CSK! ভুল নিলামে এখন চাপে ধোনিহীন দল

আইপিএল ২০২৬-এ চেন্নাই সুপার কিংসের শুরুটা একেবারেই প্রত্যাশামতো হয়নি। মহেন্দ্র সিং ধোনিকে ছাড়া মাঠে নেমে…

April 4, 2026

রহস্যময়ী সুন্দরীকে ঘিরে ঝড়! আইপিএল ম্যাচে ভাইরাল এই গ্ল্যামারাস ফ্যান কে?

আইপিএল ২০২৬-এ শুধু ম্যাচ নয়, স্টেডিয়ামের গ্যালারিও এখন আলোচনার কেন্দ্রবিন্দু। পাঞ্জাব কিংস এবং সানরাইজার্স হায়দরাবাদের…

April 4, 2026

দলে রাখার কোনও মানে নেই! ২৫ কোটি টাকার তারকাকে বাদ দেওয়ার দাবি গাভাস্কারের

আইপিএল ২০২৬-এ কলকাতা নাইট রাইডার্সের পারফরম্যান্সের মাঝেই নতুন বিতর্ক সামনে এসেছে। দলের সবচেয়ে দামি খেলোয়াড়…

April 4, 2026

কেন DA ঘোষণা দেরি হচ্ছে? কবে বাড়বে মহার্ঘ ভাতা—অপেক্ষায় লক্ষ কর্মী

দেশজুড়ে সরকারি কর্মী ও পেনশনভোগীদের মধ্যে মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।…

April 4, 2026