অফবিট

শিল্পীর কদর ফুটপাতে, নিজের আঁকা ছবি বেঁচে সংসার চালাচ্ছেন শিল্পী

করোনা পরিস্থিতিতে দীর্ঘ লকডাউন দেশকে তার অভাবী মুখ দেখিয়েছে। সমগ্র দেশে শুরু হয়েছে পেশা বদলে যাওয়ার হিড়িক। এর মধ্যেই শিল্পীরা অনেকেই নিজেদের তৈরি শিল্প নিয়ে নেমে এসেছেন ফুটপাতে, দুমুঠো অন্ন রোজগারের আশায়। এরকম একজন শিল্পী হলেন সুনীল পাল। আশি বছর বয়স্ক শিল্পী সুনীল পাল প্রতি বুধবার ও শনিবার দক্ষিণ কলকাতার গড়িয়াহাট-গোলপার্কের মোড়ে অ্যাক্সিস ব‍্যাঙ্কের এটিএম-এর সামনে দাঁড়িয়ে থাকেন নিজের আঁকা ছবির পসরা নিয়ে। হাসিমুখে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকার পর হয়তো বিক্রি হয় একটি কি দুটি ছবি।। মাত্র 50 টাকা বা 100 টাকার বিনিময়ে নিজের তুলিতে তিল তিল করে ফুটিয়ে তোলা শিল্পকর্ম বিক্রি করে পেট চালান সুনীল পাল।

সুনীলবাবুর সন্তান কবেই মুখ ফিরিয়ে নিয়েছেন তাঁর দিক থেকে। প্রায় কঙ্কালসার শরীরে, ছেঁড়া পোশাকে রোজগারের তাগিদে মহানগরীর ফুটপাতে নেমে আসতে হয়েছে বৃদ্ধ শিল্পীকে। তবু মুছে যায়নি তাঁর মুখের হাসি, থেমে যায়নি তাঁর অদম্য প্রাণশক্তি। গত 7 নভেম্বর টুইটারে আরিফ শাহ নামে এক জনৈক ব্যক্তি সুনীলবাবুর ছবি পোস্ট করে তাঁর লড়াইয়ের কথা জানিয়ে সুনীলবাবুর কাছ থেকে সবাইকে ছবি কেনার জন্য অনুরোধ করেন। আরিফ বলেন, সুনীলবাবুর সন্তানরা এই বৃদ্ধ বয়সে তাঁকে বাড়ি থেকে বের করে দিয়েছেন। নিজের আঁকা ছবিগুলি বেচতে সুনীলবাবুর যথেষ্ট সমস্যা হয়। সবাই যদি সুনীলবাবুর সাহায‍্যার্থে এগিয়ে এসে তাঁর ছবিগুলি কেনেন, তাহলে তাঁর অর্থ উপার্জনের ব্যবস্থা হয়।

আরিফের এই আবেদনে সাড়া দিয়ে অনেকেই এগিয়ে এসেছেন সুনীলবাবুকে সাহায্য করার জন্য। কেউ কেউ সুনীলবাবুকে স্মার্টফোন কিনে দিতে চেয়েছেন যাতে সুনীলবাবু অনলাইনে নিজের ছবিগুলি বিক্রি করতে পারেন। তাঁকে যাতে আর ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে না থাকতে হয় এবং তিনি যাতে ছবিগুলি অনলাইনে ন‍্যায‍্য মূল্যে বিক্রি করতে পারেন তার জন্য অনেকেই সুনীলবাবুকে অনলাইন স্টোর খুলে দেবার ইচ্ছা প্রকাশ করেছেন। সোশ্যাল মিডিয়া, অনলাইন পোর্টাল জন্মলগ্ন থেকেই গসিপ নিউজ পরিবেশন করার দোষে দুষ্ট। কিন্তু একবিংশ শতাব্দীর করোনা পরবর্তী ভার্চুয়াল পৃথিবী অনেক বদলে গেছে। আজ শুধু গসিপ নয়, গেম নয়, দিনের শেষে সোশ্যাল মিডিয়া এবং অনলাইন নিউজ পোর্টাল ভাইরাল করে দেয় একজন আশি বছরের শিল্পীকে, ভার্চুয়ালি পাশে দাঁড়িয়ে চেষ্টা করে সুনীল পালের মতো মানুষদের ভালো রাখতে।

 

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026