বিনোদন

Haryanvi Dance: নাচের স্টাইলে দর্শকদের স্তব্ধ করল সুনিতা বেবি, ইন্টারনেটে তোলপাড় এই ভিডিও

বর্তমানে সোশ্যাল মিডিয়ায় প্রায়ই হরিয়ানভি ডান্সাররা ভাইরাল হচ্ছেন নিজেদের নাচের ভিডিওর সূত্র ধরেই। তাদের মধ্যে অন্যতম স্বপ্না চৌধুরী, থেকে থেকেই যার নাচের ভিডিও ভাইরাল হতে দেখা যায় নেটমাধ্যমে। আর সেইসমস্ত ভিডিওগুলি দেখার অপেক্ষায় থাকেন নেটদুনিয়ার দর্শকরাও। তবে সম্প্রতি স্বপ্না চৌধুরী নয়, সুনিতা বেবির দুর্দান্ত নাচের ভিডিও প্রকাশ্যে এসেছে, যা দেখে রীতিমতো চোখ কপালে উঠেছে হরিয়ানভি দর্শকদের।

এই মুহূর্তে হরিয়ানভি প্রথম সারির নৃত্য শিল্পীদের মধ্যে সুনিতা বেবি অন্যতম। প্রায়ই সোশ্যাল মিডিয়ায় তাকে চর্চায় থাকতে দেখা যায়। থেকে থেকেই তার নাচের ভিডিও ভাইরাল হয়। সম্প্রতি ‘দেশি হারিয়ানভি’ নামের একটি ইউটিউব চ্যানেল থেকে তার নাচের একটি পুরনো ভিডিও পুনরায় চর্চার আলোয় উঠে এসেছে। এই ভিডিওতে সুনিতাকে একটি জনপ্রিয় হরিয়ানভি গান ‘গোলি চাল যাভেগি’র তালেই স্টেজের উপর নৃত্য পরিবেশন করতে দেখা গিয়েছে। এই ধামাকেদার হরিয়ানভি গানের তালে স্টেজ কাঁপিয়েছেন তিনি। ডিপ মারুন রঙের একটি সালোয়ার কামিজ দেখা গিয়েছে তার পরনে। সম্প্রতি সেই ভিডিওটির সূত্র ধরেই চর্চায় তিনি।

উল্লেখ্য, সুনিতা বেবির এই নাচের ভিডিওটি ৩ বছর আগে উল্লেখ্য ইউটিউব চ্যানেল থেকে শেয়ার করে নেওয়া হয়েছিল। বর্তমানে যার ভিউজ ১২ লাখ অতিক্রম করে গিয়েছে। তার নাচ দেখে সেখানে উপস্থিত দর্শকরাও বেশ উচ্ছ্বসিত ছিলেন, তা ভিডিওটি দেখেই স্পষ্ট হয়েছে। ৩ বছর পার হয়ে গেলেও সম্প্রতি পুনরায় সুনিতা বেবির এই ভিডিওটি তার অনুরাগীদের মাঝে ও নেটদুনিয়ার একাংশের কাছে চর্চার বিষয়বস্তু হয়ে উঠেছে। প্রশংসাও করেছেন বহুজন, কমেন্টবক্সে চোখ রাখলেই তার ঝলক মিলবে। এই ভিডিওর সূত্র ধরেই আপাতত চর্চার আলোয় রয়েছেন সুনিতা বেবি। রইল সেই ভিডিওই, দেখে নিন।

Devparna Acharya

Recent Posts

অবশেষে মাঠে ফিরছেন অভিষেক! শনিবার থেকেই শুরু রাজনৈতিক কর্মসূচি, দেখা করবেন আক্রান্ত কর্মীদের সঙ্গে

বিধানসভা নির্বাচনের পর দীর্ঘ নীরবতা ভেঙে ফের রাজনৈতিক ময়দানে নামতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

May 29, 2026

এবার মিড ডে মিলের সঙ্গে মিলবে ব্রেকফাস্টও! ১২ জুন থেকে পড়ুয়াদের জন্য বড় ঘোষণা সরকারের

স্কুল পড়ুয়াদের পুষ্টির কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিল তেলেঙ্গানা সরকার। এতদিন স্কুলে শুধুমাত্র মিড…

May 29, 2026

বিদেশের রেললাইনে ছুটবে বন্দে ভারত! নেপাল-শ্রীলঙ্কা সহ একাধিক দেশে রপ্তানির প্রস্তুতি ভারতের

ভারতের সেমি-হাই-স্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসকে ঘিরে সামনে এল বড় খবর। এতদিন দেশের বিভিন্ন প্রান্তে…

May 29, 2026

স্বাস্থ্যসাথীতে মিলত না, আয়ুষ্মান কার্ডে ফ্রিতে পাবেন এসব বহুমূল্য চিকিৎসা! জানুন বড় পার্থক্য

রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হওয়া নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান…

May 29, 2026

লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ, মাসে ৩০০০ টাকা! চালু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম, বাদ যেতে পারে ৩০ লক্ষ নাম

রাজ্যের মহিলাদের জন্য ঘোষিত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় আপডেট সামনে এল। নবান্নে সাংবাদিক বৈঠক…

May 27, 2026

প্যাচপ্যাচে গরমের পর স্বস্তির বৃষ্টি! দক্ষিণবঙ্গে কালবৈশাখীর দাপট, জারি হলুদ সতর্কতা

টানা প্যাচপ্যাচে গরমে নাজেহাল বঙ্গবাসী। অবশেষে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ বিহারের উপর…

May 27, 2026