সৌন্দর্যে তার সামনে হার মানবে বলিউডের সুন্দরীরা, দেখুন সানি দেওলের স্ত্রী পূজা দেওলের ছবি

বলিউড গ্ল্যামার ওয়ার্ল্ডে তারকাদের অভিনয় দক্ষতা থেকে শুরু করে ব্যক্তিগত জীবন, সবই নেটিজেনদের চর্চার কেন্দ্রবিন্দুতে চলে আসে। বিশেষ করে তারকাদের বিভিন্ন ফ্যাশন সেন্স বা তাদের পরিবারের সদস্যদের বিভিন্ন না জানা কথা সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হয়ে থাকে মাঝে মধ্যেই। আসলে নেটিজেনদের নজর এড়ায় না তারকাদের কোনো কথাই। এই বলি টাউনের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী অভিনেতা হলেন সানি দেওল। বলিউডের উন্নতিতে তাঁর অবদান অনস্বীকার্য।

পুরনো কালের একাধিক হিট হিন্দি সিনেমাতে হিরোর চরিত্রে অভিনয় করে লাখ লাখ মানুষের মন জয় করে নিয়েছেন সানি দেওল। ভারত ভূখণ্ড ছাড়িয়ে বিদেশেও তাঁর জনপ্রিয়তা তেমন কম নেই। এই অভিনেতার বিশেষত্ব হলো তিনি প্রত্যেকটি চরিত্রকে নতুন ভাবে বুঝে নিয়ে অভিনয় করতেন। তাই তো মানুষের কাছে সিনেমার চরিত্রটি বেশি জীবন্ত হয়ে উঠত। এই অভিনেতা জাঁকজমক এবং বলিউড পার্টির সাথে খুব একটা যুক্ত থাকেন না। বরং তিনি পরিবারের সাথে সময় কাটাতে বেশি পছন্দ করেন। তবে আজকের এই প্রতিবেদন প্রতিভাবান অভিনেতা সানি দেওলকে নিয়ে নয়। এই প্রতিবেদনে সানি দেওলের স্ত্রী পূজা দেওল সম্বন্ধে আপনাদের জানাবো।

সৌন্দর্যের নিরিখে বিচার করলে সানি দেওলের স্ত্রী পূজা দেওল দেখতে বেশ সুন্দরী এবং তাঁর কিউটনেসের সামনে ক্লিন বোল্ড হয়ে যেতে পারেন অনেক আধুনিক বলিউড অভিনেত্রী। তবে এই পূজা দেওল খুব একটা লাইমলাইটে থাকতে পছন্দ করেন না। আপনি শুনলে অবাক হবেন, সানি দেওল পূজাকে বিয়ে করার পর দীর্ঘ কয়েক বছর সেই সম্পর্কের কথা সকলের থেকে লুকিয়ে রেখেছিলেন। আসলে স্বামী-স্ত্রী দুজনেই তাদের ব্যক্তিগত জীবনকে মিডিয়ার সামনে তুলে ধরতে চান না। এখনও অব্দি খুব একটা লাইমলাইটে আসেন না পূজা দেওল।

জানিয়ে রাখা ভাল, পূজা দেওল মূলত ব্রিটেনের। পূজা দেওলের বাবা ছিলেন একজন ভারতীয় এবং মা ছিলেন ব্রিটিশ নাগরিক। বর্তমানে সোশ্যাল মিডিয়াতে পূজা দেওলের মাত্র কয়েকটা ছবি দেখতে পাওয়া যায়। তাতেই বোঝা যায় তিনি বেশ সুন্দরী। তাঁর সৌন্দর্যের ফ্যান লাখ লাখ মানুষ। প্রসঙ্গত উল্লেখ্য, সানি দেওলের কাজের কথা বলতে গেলে, বর্তমানে তিনি ‘গদর ২’-এর শুটিংয়ে প্রচন্ড ব্যস্ত।

BharatBarta Desk

Recent Posts

গঙ্গা জলবণ্টন চুক্তির উপরেই নির্ভর করছে ভারতের সঙ্গে সম্পর্কের ভবিষ্যৎ, বার্তা বাংলাদেশের

ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে ফের সামনে উঠে এল গঙ্গা জলবণ্টন চুক্তির প্রসঙ্গ। শেখ…

May 17, 2026

৫ এপ্রিলের পর PPF-এ টাকা জমাচ্ছেন? হতে পারে বড় ক্ষতি, জেনে নিন নিয়ম

বিনিয়োগের ক্ষেত্রে নিরাপত্তা এবং নিশ্চিত রিটার্ন— এই দুই বিষয়কে সবচেয়ে বেশি গুরুত্ব দেন সাধারণ মানুষ।…

May 17, 2026

কলকাতায় অবৈধ পার্কিংয়ে কড়া পদক্ষেপ! এবার নিয়ম ভাঙলেই ৫০০ টাকা জরিমানা

কলকাতার রাস্তায় অবৈধ পার্কিং রুখতে এবার কড়া অবস্থান নিল রাজ্য সরকার। নতুন সরকারের পক্ষ থেকে…

May 17, 2026

ট্রেনের ভরসা ছাড়ুন! মাত্র ১৮০০ টাকায় ফ্লাইটে কলকাতা থেকে পৌঁছে যান উত্তরবঙ্গ

গরমের ছুটিতে দার্জিলিং বা উত্তরবঙ্গ যেতে চান? ট্রেনের টিকিটের চিন্তা ভুলে এবার মাত্র ১৮০০ টাকাতেই…

May 17, 2026

বাংলায় শিল্পে মহাবিপ্লবের ইঙ্গিত! বিশেষ প্যাকেজে বদলে যেতে পারে রাজ্যের ভবিষ্যৎ

নীতি আয়োগের নতুন বার্তার পর ফের শিল্পায়ন নিয়ে জোর চর্চা শুরু হয়েছে বাংলায়। হাওড়া-হুগলি থেকে…

May 17, 2026

বৈভব সূর্যবংশীর রেকর্ডে ভাগ বসালেন KKR তারকা, ছক্কার ঝড়ে গুজরাতকে হারাল কলকাতা

আইপিএলে ফের ব্যাট হাতে তাণ্ডব চালালেন ফিন অ্যালেন। তাঁর বিধ্বংসী ইনিংসের সৌজন্যে গুরুত্বপূর্ণ ম্যাচে জয়…

May 17, 2026