বিনোদন

বলিউড অভিনেত্রীর থেকে কম নয় সানি দেওলের ভাগ্নি, সিনেমা থেকে দূরে থেকে এই কাজ করেন

বলিউডের দিকে তাকালে দেখা যাবে আজকাল স্টার কিডরাই বড় পর্দা দখল করে বসে রয়েছে। ৮০,৯০ দশকের অভিনেতা-অভিনেত্রী ও পরিচালক বা প্রযোজকদের ছেলে মেয়েরাই এখন করে কম্মে খাচ্ছে, তবে এর মধ্যে থেকে এমনও অনেকে আছেন যারা সিনে ইন্ডাস্ট্রি থেকে দশ হাত দূরে আছেন, যারা লাইট-ক্যামেরা-অ্যাকশন থেকে দূরত্ব রেখে চলেন, সেরকমই একজন হলেন সানি দেওলের ভাগ্নি প্রেরণা গিল (prerna Gill)।

ধর্মেন্দ্র হেমা মালিনীকে বিয়ের আগে প্রকাশ কৌরকে বিয়ে করেন, সেখানেই তার দুই মেয়ে ও দুই ছেলে হয়। পরবর্তীতে হেমা মালিনীকে বিয়ের পর আরো দুই কন্যা ঘরে আসে। তবে, ধর্মেন্দ্র প্রথম স্ত্রীর দুই মেয়র কখনোই লাইম লাইটে আসেননি এমনকি তাদের ঘরের সন্তানরাও লাইম লাইটের আওতায় আসেননি। ধর্মেন্দ্রর ছেলে সানি দেওল এবং ববি দেওল প্রায় 30 বছর ধরে পর্দায় রাজত্ব করছেন কিন্তু তার প্রথম দুই মেয়ের কথা খুব কম লোকই জানেন। যদিও, সানি এবং ববি দুজনেই এখন খুব বেছে কাজ করেন। তবে, আনন্দের ব্যাপার হল যে বহু বছর পর সানি দেওলকে দেখা যাবে বড় পর্দায় গদর ২ এ। ট্রেলার ইতিমধ্যে মুক্তি পেয়েছে, এখন সিনেমা মুক্তির অপেক্ষা।

এক সিনেমা, অন্যদিকে ছেলে করণের বিয়ের জন্য রীতিমত চর্চায় আছেন সানি। সম্প্রতি, সানি দেওল এর হাত ধরে চর্চায় উঠে আসেন তার ভাগ্নি প্রেরণা গিল। ভাবছেন প্রেরণা কি ফিল্মি লাইনে পা রাখতে চান মামার হাত ধরে? না মশাই। সানি দেওল এর ভাগ্নি প্রেরণা একজন লেখিকা। তিনি বেশ কিছু বই লিখেছেন। এখনও পর্যন্ত প্রেরণা গিলের তিনটি বই বেরিয়েছে। তার প্রথম বই হল ‘The Female Supernatural Being in Contemporary Gothic Literature and Film’ 2015 সালে প্রকাশিত হয়েছিল। সদ্য আরও একটি বই প্রকাশ করেছেন, যেটি হল – Meanwhile.

Pritam Santra

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026