আজকের দিনে অভিনেতা সানি দেওলকে চেনেন না এরকম মানুষ ভারতে কার্যত নেই। গদর, ঘায়েল, ডর এর মত একাধিক সুপারহিট ছবিতে অভিনয় করে একটা সময়ে বলিউডে নিজের একটা আলাদা জনপ্রিয়তা তৈরি করেছিলেন সানি দেওল। যাদের শরীরচর্চা করার অভ্যাস রয়েছে তাদের ক্ষেত্রে তিনি ছিলেন একজন অনুপ্রেরণা। তার মতো শক্তিশালী চেহারা অর্জন করতে সকলেই চাইতেন। সিনেমা জগৎ থেকে এখন অনেকটা দূরে থাকলেও, তিনি কিন্তু এখনো সমান জনপ্রিয়। ভারতের সাধারণ জনতার মনে সানি দেওল এখনো সমানভাবে জনপ্রিয়। তবে বর্তমানে সোশ্যাল মিডিয়াতে তিনি নিজের ব্যক্তিগত জীবন নিয়ে বেশি চর্চায় থাকেন।
তবে, সানি দেওল নিজে এত জনপ্রিয় একজন তারকা হলেও তার স্ত্রী এর ব্যাপারে খুব কম লোকই জানেন। সম্প্রতি তার ছেলে বলিউডে অভিষেক করেছে। তার একটি সিনেমাও হয়েছে জনপ্রিয়। কিন্তু তবুও সানি দেওলের স্ত্রীকে কখনো কোথাও দেখা যায়নি। কিন্তু এরকমটা কেন? চলুন সেটাই জেনে নেওয়া যাক। সিনেমা জগতে সানি দেওলের একটা একতরফা নাম ছিল। বলিউডে যখন তিনি নিজের ক্যারিয়ার তৈরি করেছিলেন সেই সময় তার জনপ্রিয়তাকে টেক্কা দেওয়ার মত কেউ ছিলনা। সানির সবথেকে জনপ্রিয় সিনেমা ছিল গদর। কোটি কোটি টাকা কামিয়ে সেই বছরেই সিনেমা সবথেকে জনপ্রিয় সিনেমা হয়ে উঠেছিল।
তবে, বলিউডে এতটা জনপ্রিয়তা অর্জন করলেও, ব্যক্তিগত জীবনে কিন্তু একজন অত্যন্ত সাধারণ নারীকে বিয়ে করেছেন সানি দেওল। কোন বলিউড তারকার সঙ্গে তিনি সম্পর্কে ছিলেন না। তার স্ত্রীর নাম পূজা এবং তিনি বলিউডের এই দুনিয়া থেকে অনেকটাই দূরে থাকতে পছন্দ করেন। সানি নিজের স্ত্রীর এই সিদ্ধান্তকে সম্মান করেন। তিনিও কখনোই নিজের স্ত্রীকে সকলের সামনে নিয়ে আসতে চাননি।
তার কারণ হিসেবে সানি দেওল একটি ইন্টারভিউতে জানিয়েছিলেন, তার স্ত্রী পূজা দেওল কখনোই বলিউডের এই ঝা চকচকে দুনিয়ায় পা রাখতে চাননি। বরং তিনি একজন সাধারন নারীর মতোই জীবনযাপন করতে চেয়ে ছিলেন। বলতে গেলে তার স্ত্রী নিজে বলিউড বিষয়টিকে খুব একটা পছন্দ করেন না। এই কারণে সানি দেওল কখনো নিজের স্ত্রীকে খুব একটা কারো সামনে নিয়ে আসতে চাননি। তবে তারা দুজনে বহু বছর ধরে একে অপরের সাথে খুব ভালোভাবেই সংসার করছেন।
Taylor Swift has reached another career-defining achievement, joining Rihanna in a rare Billboard chart feat.…
Sosie Bacon is looking back at her first-ever acting role — and ahead to her…
Professional soccer player Jorginho has publicly criticized singer Chappell Roan after an alleged incident in…
Singer Chappell Roan gave a public shoutout to her security team during her performance at…
Gabrielle Union turned heads at Jhpiego’s 2026 Maternal Health Gala, held at The Beverly Hills…
Actress Amanda Peet has revealed she was diagnosed with breast cancer while coping with the…