সানি লিওন! বরাবরই জনপ্রিয় অভিনেত্রী তিনি। পর্নগ্রাফি থেকে বলিউডে পা রেখেছিলেন সানি। সেই জন্য অনেক কথা শুনতে হয়েছিল তাঁকে। কিন্তু সব রকম প্রতিকূলতা পার করে বলিউডে নিজের জায়গা করে নিয়েছেন তিনি। তবে লোকজনের সঙ্গে মজা করতে প্রচন্ড ভালবাসেন সানি লিওন। এমনই এক ভিডিও প্রকাশ্যে এসেছে।
সেই ভিডিওটিতে দেখা যাচ্ছে যে কোন এক ছবির স্ক্রিপ্ট পড়া ও ওয়ার্কশপ চলছিল। সানিও উপস্থিত ছিলেন সেখানে। নতুন এক অভিনেত্রীকে স্ক্রিপ্ট বোঝাচ্ছিলেন এক অভিনেতা। সেই অভিনেতা ও অভিনেত্রী দুজনেই দাঁড়িয়ে অভিনয়টাও করছিলেন। সবকিছুই ঠিক চলছিল কিন্তু তখনই ঘটলো সেই মজার এবং আশ্চর্যজনক ঘটনাটি।
সানি হঠাৎ নিজের ব্যাগ থেকে একটা লাল জুতো বার করে ছুঁড়ে মারলেন ওই অভিনেতা-অভিনেত্রীর দিকে। প্রথমে সবাই চমকে গেলেও পরে সকলেই বুঝতে পারে যে সানি মজা করছেন। সানির এই অদ্ভুত মজা দেখে সকলে হেসে ফেলে। সানি নিজেই সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি পোস্ট করে লিখেছেন, “মজাটা ঠিক জমলো না।”
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…