৭ ই মে, বৃহস্পতিবার এই বছরের চতুর্থ এবং চূড়ান্ত সুপারমুন ‘সুপার ফ্লাওয়ার মুন’ দেখা যাবে। এই বছর ইতিমধ্যে তিনটি সুপারমুন দেখা গেছে। গত মাস ‘সুপার পিঙ্ক মুন’ দেখা গিয়েছিল। জ্যোতির্বিজ্ঞানীদের দ্বারা ‘পেরিজি’র পূর্ণ চাঁদ সুপারমুন নামে পরিচিত। চাঁদ তার উপবৃত্তাকার কক্ষপথে পৃথিবীর নিকটতম স্থানে এলে তাকে সুপারমুন বলা হয়। সেই অর্থে, একটি নতুন চাঁদও একটি সুপারমুন। এদিন আকাশে চাঁদ কিছুটা বড় এবং উজ্জ্বল দেখায়। ‘সুপারমুন’ শব্দটি আমেরিকান জ্যোতিষী রিচার নোল ১৯৭৯ সালে প্রথম ব্যবহার করেছিলেন।
বৃহস্পতিবার, পূর্ণ চাঁদকে সুপার ‘ফ্লাওয়ার’ মুন বলা হয় কারণ এটি পৃথিবী থেকে ৩ লক্ষ ৬১ হাজার ১৮৪ কিলোমিটার দূরে থাকবে। যেখানে চাঁদ ও পৃথিবীর মধ্যে গড় দূরত্ব ৩ লক্ষ ৮৪ হাজার ৪০০ কিলোমিটার। এই চাঁদটি শস্য রোপণ চাঁদ এবং দুধ চাঁদ নামেও পরিচিত। ফুল চাঁদ ঐতিহ্যগতভাবে বছরের পঞ্চম পূর্ণিমা হলেও এই বছর এটি একটি সুপারমুনের সাথে মিলে যায়।
কখন এবং কীভাবে সুপার ফ্লাওয়ার মুন দেখা যাবে?
বৃহস্পতিবার ভারতীয় সময় বিকাল ৪ টা ১৫-তে দেখা যাবে এই সুপারমুন। এটি পৃথিবী থেকে সূর্যের দ্বারা পুরোপুরি আলোকিত হতে দেখা যাবে। জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, বৃহস্পতিবার ৯৯ শতাংশ আলোকিত অবস্থায় এই পূর্ণ চাঁদ দেখা যাবে। পরবর্তী সুপারমুনটি ২৭ এপ্রিল, ২০২১-এ দেখা যাবে। একটি ‘সুপার পিঙ্ক মুন’ হিসেবে দেখা যাবে তা। এর পরেরটি ২৬ শে মে, ২০২১-এ দেখা যাবে। ২০২১ সালে কেবলমাত্র দুটি সুপারমুন দেখা যাবে বলে জানিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা।
পশ্চিমবঙ্গ দিবস পালনের ক্ষেত্রে বড় পরিবর্তন আনল রাজ্য সরকার। নতুন নির্দেশিকা অনুযায়ী, আগামী ২০ জুন…
স্মার্টফোনের সিগন্যাল বারের পাশে 5G লেখা দেখতে এখন অনেকেই অভ্যস্ত। তবে অনেক সময় কিছু ব্যবহারকারী…
পশ্চিমবঙ্গের আবহাওয়ায় ফের বড়সড় পরিবর্তনের ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গে প্রাক-বর্ষার বৃষ্টি অব্যাহত থাকলেও…
আন্তর্জাতিক বাজারের অস্থিরতা এবং মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান ভূ-রাজনৈতিক উত্তেজনার জেরে ফের চাপের মুখে পড়েছে ভারতীয় মুদ্রা।…
দেশের অন্যতম বৃহৎ বেসরকারি ব্যাঙ্ক HDFC Bank-কে ঘিরে দায়ের হওয়া ১০০০ কোটি টাকার মানহানি মামলায়…
ভ্যাপসা গরমে এখনও নাজেহাল দক্ষিণবঙ্গের মানুষ। দিনের বেলায় তাপমাত্রা খুব একটা না কমলেও বিকেল ও…