নিউজ

ব্রিটেন ফেরত যাত্রীকে নিয়ে আতঙ্ক পশ্চিম বর্ধমানে, পরীক্ষার জন্য নেওয়া হয়েছে সোযাব

পশ্চিম বর্ধমান: ইংল্যান্ডের (England) ‘সুপার স্প্রেডার’ করোনা ভাইরাস (Coronavirus) নিয়ে শঙ্কায় পশ্চিম বর্ধমান (West Burdwan) জেলা প্রশাসন ও স্বাস্থ্য দফতর। দিন কয়েকের মধ্যে ব্রিটেন থেকে কলকাতা হয়ে ৫ জন জেলায় ফিরেছেন। তাঁদের মধ্যে রূপনারায়ণপুরের ২ জন, আসানসোলের ২ জন এবং অন্ডালের ১ জন। এছাড়াও আমেরিকা থেকে থেকেও এক যুবক রূপনারায়নপুর এসেছেন। তবে সবার মধ্যে ব্রিটেন ফেরত এক যুবককে নিয়ে চরম শঙ্কায় রয়েছে রূপনারায়ণপুর। ওই যুবক গত ৩০ ডিসেম্বর সকালে বাড়ি ফিরেছেন। সামান্য সর্দির উপসর্গ থাকায় ওই যুবক ও তাঁর পরিবারের আরও তিন সদস্যকে রাখা হয়েছে হোম কোয়ারান্টাইনে (Home Quarantine)। বিষয়টি নিয়ে উদ্বেগে জেলা স্বাস্থ্য বিভাগ ও ব্লক প্রশাসন।

গত ৩১ ডিসেম্বর পিঠাইকিয়ারি ব্লক হাসপাতালে তাঁদের সোয়াবের নমুনা সংগ্রহ করা হয়েছে। সেই নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে কলকাতায়। তবে আরটিপিসিআর-এ করা সেই পরীক্ষার ফল আসতে অন্তত ৭২ ঘন্টা সময় লাগবে। শুধু এই যুবকের পরিবারই নয়, ব্রিটেন থেকে আসা প্রত্যেকের ক্ষেত্রেই করোনা পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। সেই জন্য ৩০ ডিসেম্বর ঐ যুবক বিমান থেকে নেমে এলাকায় পৌঁছাতেই সতর্কতা অবলম্বন করে জেলা স্বাস্থ্য দপ্তর। জানা গেছে, ওই যুবক রূপনারায়ণপুরে ফিরতেই জেলা স্বাস্থ্য দফতর থেকে যোগাযোগ করা হয় তাঁর সঙ্গে। যুবক ও তাঁর পরিবারও সবরকম সহযোগিতা করেছে বলে জানা গেছে।

এই প্রসঙ্গে পশ্চিম বর্ধমান জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক অশ্বিনীকুমার মাজি বলেন, রূপনারায়ণপুরের ওই যুবকের করোনা পরীক্ষার জন্য সোয়াব নেওয়া হয়েছে। জেলায় এখনও পর্যন্ত ব্রিটেন ফেরত ৫ জনের সন্ধান পাওয়া গেছে। যার মধ্যে একজনের পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসায় তিনি ব্রিটেনে ফিরেও গেছেন। বাকি চারজনের মধ্যে তিনজনের করোনা পরীক্ষা করা হয়েছে। তাঁরা সবাই এখন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। পরীক্ষার রিপোর্ট আসেনি এখনও। তবে একজনকে খুঁজে পাওয়া যায়নি। তাঁর খোঁজ শুরু  হয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026