বিনোদন

Rana Sarkar: রানা সরকারের নির্দেশে ‘ভজহরি মান্না’য় রাঁধলেন ‘খোকাবাবু’, স্বাদ নিলেন সুপারকুল মদন মিত্র

নাচ,গানের রিয়েলিটি শো তো আছে পাশাপাশি নানান মজার ক্যুইজ আর গেম শো। তবে এগুলির পাশাপাশি এখন কুকিং শোয়ের চাহিদাও ব্যপক ছোটপর্দায়। জি বাংলার ‘রান্নাঘর’ এর জনপ্রিয়তা ব্যপক। এখন তো সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ‍্যায়ের পরিচয়ই দেওয়া হয় ‘রান্নাঘরের রাণী’ হিসাবে। শুধু জি বাংলা নয় অন‍্যান‍্য চানেলের কুকিং শো গুলিও কম জনপ্রিয় নয়। এবার এই তালিকায় যোগ হতে চলেছে আরো একটি নতুন রান্নার শো।

খুব শীঘ্রই শুরু হতে চলেছে এক অভিনব রান্নার অনুষ্ঠান ‘ভজহরি মান্না’। পরিবেশনায় থাকছেন প্রযোজক রানা সরকার। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এই নতুন অনুষ্ঠানের শ্যুটিং। আর এই শোতে অতিথি হিসেবে হাজির হয়েছেন মদন মিত্র, শিলাজিৎ মজুমদার এর মতো সব জনপ্রিয় সেলিব্রেটি। তবে অন্যান কুকিং শো গুলির মতো একরকম হবে না এই নতুন শো । অন‍্যগুলির মতো স্টুডিওর চার দেওয়ালের মধ‍্যে আবদ্ধ নয় এই রান্নার শো। খোলা আকাশ সাথে উনুন, আর রান্নার সরঞ্জাম নিয়ে প্রকৃতির মাঝে হবে সুস্বাদু রান্নাবান্না। এমনি নতুন ভাবনা নিয়ে ইন্ড্রাস্টিতে কামব্যাক করছেন প্রযোজক রানা সরকার।

রানা সরকারের কামব্যাক নিয়ে বেশ হইচই পড়ে গিয়েছে। ‘লহ গৌরাঙ্গের নাম রে’ খ্যাত প্রযোজক আগেই জোর গলায় জানিয়েছিলেন ইন্ডাস্ট্রিতে বেশ বড় ভানে এন্ট্রি নেবেন। আর সেই কথা তিনি রাখলেন। বর্তমানে দুটি ছবির প্রযোজনার দায়িত্বে আছেন রানা সরকার। ‘কিশমিশ’ ছবির পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের পরবর্তী ছবি ‘চং চং’ এবং রাজদীপ ঘোষের ‘বনবিবি’। এবার এই দুই ছবির সঙ্গে যোগ হল এই কুকারি শো। রান্নার এই অনুষ্ঠান ওয়েব প্ল্যাটফর্মে সম্প্রচারিত হবে। ।

এইমুহূর্তে সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে চলছে নতুন ছবি ‘বনবিবি’র শ্যুটিং। আর সেখান থেকেই এই নতুন রান্না শোএর প্রথম দিনের শ্যুটিং শুরু হয়েছে। শ্যুটিংয়ের সেই নানান প্রতিচ্ছবি সোশ্যাল মিডিয়াতেও পোস্ট করেছেন রানা সরকার এবং কামারহাটির বিধায়ক মদন মিত্র। আরো আছে এক চমক। এই শোতে রাঁধুনি সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে ‘খোকাবাবু’ ওরফে প্রতীক সেন। বর্তমানে ‘মোহর’ ধারাবাহিকের পাশাপাশি এই শোতে নিজের হাতে অতিথিদের ফরমায়েশ মত নানান পদ রেঁধে খাওয়াবেন।

তবে সবক’টি পদ যে বাঙালি হবে তাও কিন্তু নয় বিদেশি রান্নাও দেখা যাবে এখানে। একইসঙ্গে শো-এর সঞ্চালকের দায়িত্বও সারবেন প্রতীক। আর এই শোতে শুধু রান্না আর গল্পই না, অতিথিদের জন‍্য থাকবে টুকটাক খেলার ব‍্যবস্থাও। তবে মদন মিত্রের জন্য কি রান্না হয়েছে তা এখনো জানাননি রানা সরকার। আর তা সম্প্রচারের জন্য অপেক্ষা করছে। তবে রানা সরকারের শেয়ার করা ছবি বেশ ভালোই ভাইরাল।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026