নিউজ

Business Plan: সুপারহিট বিজনেস আইডিয়া, কম বিনিয়োগে শুরু করুন কোটি টাকার লাভজনক ব্যবসা

আজকালকার দিনে যতই যোগ্যতা থাকুক না কেন চাকরি পাওয়া বেশ মুশকিল হয়ে যাচ্ছে। তাই কম বয়সী যুবক-যুবতীরা আজকাল বিভিন্ন ব্যবসা বা স্টার্টআপ করার চিন্তা ভাবনা করছেন। তবে যেকোনো ব্যবসা শুরু করার আগে ভাবা উচিত যে কি ধরনের ব্যবসা করলে কম বিনিয়োগ করে বেশি মুনাফা অর্জন করা যায়। আজকের এই প্রতিবেদনে এমনই এক সুপারহিট লাভজনক ব্যবসার কথা আপনাদের জানাবো।

চিনার গাছ, যা চীনে “পপলার” নামে পরিচিত, কাগজ, হালকা প্লাইউড, চপ স্টিক, বাক্স এবং ম্যাচ বাক্স তৈরিতে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। কৃষকদের জন্য এটি একটি অত্যন্ত লাভজনক ব্যবসা হতে পারে কারণ এর চাহিদা বাজারে সবসময়ই প্রচুর থাকে। ICAR রিপোর্ট অনুসারে, L-51, L-74, L-188, L-247, G-3, G-48 ইত্যাদি চিনার গাছের প্রজাতি কৃষিবন ব্যবস্থার জন্য উপযুক্ত। এই ফেব্রুয়ারি ও মার্চ মাস চিনার গাছ লাগানোর জন্য সবচেয়ে উপযুক্ত।

গভীর, উর্বর এবং সুনিষ্কাশিত মাটি এই গাছের জন্য আদর্শ। ২×২ ফুট দূরত্বে নার্সারিতে ক্ষেতে রোপণ করা যেতে পারে এই গাছ। রোগ প্রতিরোধের জন্য, চারাগুলিকে রোপণের আগে ক্যাপ্টান বা ডাইথেনের (০.৩%) দ্রবণে ডুবিয়ে রাখা প্রয়োজন। এই চিনার গাছের কাঠ হালকা ও নমনীয়, তাই এটি কাগজ, প্লাইউড, দরজা, বোর্ড, আসবাবপত্র এবং স্থাপনার উপকরণ তৈরিতে ব্যবহৃত হয়। এছাড়াও হালকা জিনিস, চপ স্টিক, বাক্স এবং ম্যাচ বাক্স তৈরিতেও এই গাছের কাঠ ব্যবহার করা হয়।

এবার আসা যাক আয়ের কথায়। ৫ থেকে ৭ বছরের মধ্যে চিনার গাছ থেকে আয় করা সম্ভব। প্রতি কুইন্টাল চিনার কাঠ ৮০০ থেকে ১০০০টাকায় বিক্রি হয়। আর ১ একরে প্রায় ৩ হাজার গাছ লাগানো যায়। এই চিনার গাছ কৃষকদের জন্য একটি লাভজনক ব্যবসার বিকল্প হতে পারে। দ্রুত বৃদ্ধি, কম রক্ষণাবেক্ষণ এবং বাজারে উচ্চ চাহিদার কারণে এটি একটি আকর্ষণীয় ব্যবসা হতে পারে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026