Post Office: পোস্ট অফিসের সুপারহিট প্রকল্প, প্রতিমাসে আয় করুন ৯,২৫০ টাকা করে

প্রত্যেক ব্যক্তিই চায় যাতে তাদের টাকা একবার নিরাপদ থাকে এবং ঠিক জায়গায় তারা বিনিয়োগ করে টাকা রোজগার করা যায়। যেখানে ভালো রিটার্ন পাওয়া যায় সেখানেই মানুষজন বিনিয়োগ করতে চান আজকাল। এই দৃষ্টিকোণ থেকে দেখা যায় পোস্ট অফিস আপনার বিনিয়োগের জন্য সবথেকে ভালো জায়গা বর্তমানে। পোস্ট অফিসের এমন অনেক প্রকল্প রয়েছে যা আপনাকে প্রতি মাসে প্রচুর টাকা নিয়মিত আয় করার সুযোগ করে দেবে। এরকমই একটি দারুণ প্ল্যান হলো পোস্ট অফিস মাসিক আয় প্রকল্প। চলুন তাহলে এই প্রকল্পের ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

কি এই পোস্ট অফিস মাসিক আয় প্রকল্প?

পোস্ট অফিস মাসিক আয় প্রকল্প হলো একটি ছোট সঞ্চয় প্রকল্প যেখানে আপনি একবার এই প্রকল্পে টাকা জমা করলে পাঁচ বছরের জন্য একেবারে নিয়মিত আয় পেতে থাকবেন। এই প্রকল্পে আপনি একক বা যৌথভাবে একাউন্ট খুলতে পারেন। আপনি যদি এককভাবে একাউন্ট খোলেন তাহলে আপনি সর্বাধিক ৯ লক্ষ টাকা বিনিয়োগ করতে পারবেন এবং আপনি যদি যৌথভাবে একাউন্ট খোলেন তাহলে আপনি সর্বাধিক ১৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন।

কিভাবে কাজ করে এই স্কিম ?

এই প্রকল্প আদতে একটি মেয়াদী আমানত যেখানে আপনি নির্দিষ্ট পরিমাণ টাকা নির্দিষ্ট সময়ের জন্য জমা করতে পারেন এবং তার ভিত্তিতে প্রতিমাসে সুদ আয় করতে পারেন। এই প্রকল্পের মেয়াদ সর্বাধিক পাঁচ বছর। এই প্রকল্পে আপনারা ৭.৪ শতাংশ হারে বার্ষিক সুদ পেয়ে যাচ্ছেন। আপনি যদি ৯ লক্ষ টাকা এই প্রকল্পে বিনিয়োগ করেন তাহলে আপনি প্রতি মাসে ৫,৫০০ টাকা করে সুদ পেয়ে যাবেন। অন্যদিকে যদি আপনি ১৫ লক্ষ টাকা জমা করেন তাহলে আপনি প্রতি মাসে ৯,২৫০ টাকা করে সুদ পেয়ে যাবেন। তবে হ্যাঁ আপনার সুদের হার সময়ে সময়ে কিন্তু পরিবর্তন হতে পারে।

অসময়ে টাকা তুললে কি হবে?

একবার আপনি যদি এই প্রকল্পে বিনিয়োগ করেন তাহলে আপনি কিন্তু প্রথম বছর কোন টাকা তুলতে পারবেন না। আপনি যদি ৩ থেকে ৫ বছরের মধ্যে অর্থ উত্তোলন করেন তাহলে আপনার বিনিয়োগের থেকে এক শতাংশ কেটে তারপর টাকা দেওয়া হবে। কিন্তু পাঁচ বছর পূর্ণ হওয়ার পরে আপনি সম্পূর্ণ টাকা ফেরত পাবেন।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026