আগামীকাল বাঙ্গালীদের অন্যতম প্রিয় উৎসব দোল উৎসব। তার সাথে সাথে আগামীকাল দেখা যেতে চলেছে সুপারমুন। নাসার বিজ্ঞানীরা এই বিষয়টি আমাদের জানালেন। নাসার তরফ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে যাতে বলা হয়েছে, “রবিবার রাত্রি ১২ টা ১৮ মিনিট নাগাদ পৃথিবীর সবথেকে কাছে চলে আসবে চাঁদ। আর ঠিক তখন এই সুপারমুন দেখা যাবে।”
নাসা জানিয়েছে, “এটি হতে চলেছে বছরের প্রথম সুপারমুন। এই সুপারমুন কটার সময় চাঁদ এবং সূর্য একে অপরের বিপরীত অবস্থানে থাকবে। নিজের কক্ষপথে প্রদক্ষিণ করতে করতে চান এই সময় পৃথিবীর সবথেকে কাছে চলে আসার কারণে আমরা দেখতে পাব চাঁদকে সবথেকে বড় ভাবে।”
জানিয়ে রাখি, এই ধরনের বড় চাঁদ কে বলা হয় ওয়ার্ম মুন। আমেরিকান কৃষকদের দিনপঞ্জি অনুযায়ী, কৃষকদের জন্য এই সময়টা খুব একটা ভালো নয়। এইসময় নাকি জমিতে প্রচুর পোকামাকড় চলে আসে যা ফসলের ক্ষতি করে।
তবে শুধুমাত্র রবিবার না, এরপরে টানা তিনদিন ধরে আপনারা রাতের আকাশে বড় চাঁদ দেখতে পাবেন। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই সুপারমুন ৩ দিনের জন্য স্থায়ী হবে। এছাড়াও একাধিকবার এই সুপারমুন আপনারা দেখতে পাবেন এই বছর।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…