Chengiz Hindi Trailer: বাঙালি ভক্তদের জন্য খুশির খবর, হিন্দিতে মুক্তি পেল জিৎ-এর ‘চেঙ্গিজ’এর ট্রেলার

আবারো বড়পর্দায় ফিরছেন জিৎ। কদিন আগেই বাংলায় মুক্তি পেয়েছে জিৎ-এর আসন্ন ছবি ‘চেঙ্গিজ’এর ট্রেলার। আর তারপর থেকেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে দর্শকমহলের মাঝে। এবার সমগ্র দর্শকমহলের পাশাপাশি অভিনেতার ভক্তদের উচ্ছ্বাস বেড়ে গেল আরো। হিন্দিতেও মুক্তি পেতে চলেছে এই ছবি। সম্প্রতি তারই ট্রেলার প্রকাশ্যে এসেছে। আপাতত, সেই সূত্রেই মিডিয়ার পাতায় চর্চা তুঙ্গে।

ফুলঅন অ্যাকশন নিয়েই বড়পর্দায় ফিরতে চলেছেন অভিনেতা, সেকথা অবশ্য ট্রেলার দেখেই স্পষ্ট। সোমবার, ৩-রা এপ্রিল ‘গ্রাসরুট এন্টারটেইনমেন্ট’এর ব্যানারেই মুক্তি পেয়েছে চেঙ্গিস এর হিন্দি ট্রেলার। ২৬ মিনিটের মধ্যেই যা পৌঁছে গিয়েছে ২৯ হাজারের বেশি মানুষের কাছে। বলাই বাহুল্য, রাজেশ গাঙ্গুলী পরিচালিত ‘চেঙ্গিজ’এর অপেক্ষায় এখন অভিনেতার অগণিত ভক্তমহলের পাশাপাশি গোটা ভারত।

বাংলা ও হিন্দি মিলিয়ে গোটা ভারতে খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে ‘চেঙ্গিজ’। সেই নিয়েই এখন মেতে উঠেছে অভিনেতা ভক্তদের পাশাপাশি গোটা মিডিয়ামহলও। এটি যে বাঙালি জিৎ ভক্তদের জন্য একটা বড় ব্যাপার, তা নিঃসন্দেহেই বলা চলে। ভারতের মঞ্চে এই ছবিকে হিট করানো এখন একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ডিসট্রিবিউটারদের কাছে। উল্লেখ্য ‘কেজিএফ’, ‘বাহুবলী’, ‘রোবর্ট’, ‘কানতারা’র মতো ছবির হিন্দি ভার্সন যে সমস্ত ডিস্ট্রিবিউটরদের হাতে হিট করেছিল, এবার তাদের মারফতই মুক্তি পেতে চলেছে ‘চেঙ্গিজ’। এখন শুধু ফলের আশায় ছবির কলাকুশলীরা।

‘চেঙ্গিজ’এ জিৎ-এর পাশাপাশি অভিনয় করতে দেখা যাব সুস্মিতা চ্যাটার্জী, রোহিত রায়, শাতাফ ফিগারের মতো একাধিক তারকাদের। চলতি মাসের ২১’শেই এই ছবি মুক্তি পেতে চলেছে। এখনো পর্যন্ত এই তারিখই নির্ধারণ করেছেন ছবির কর্মকর্তারা।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026