কোন অভিনেত্রীর থেকে সৌন্দর্যে কম নয় রামচরনের স্ত্রী, রইল ছবি

দক্ষিণের সুপারস্টার অভিনেতা রামচরনের ব্যাপারে জানেন না এমন মানুষ এখন নেই। তার প্রত্যেকটি সিনেমা হয়ে থাকে সুপারহিট। দক্ষিণী ইন্ডাস্ট্রির পাশাপাশি বলিউডেও তার জনপ্রিয়তা রয়েছে। মাঝেমধ্যেই আমরা থাকি বেশ কিছু ছবিতে অভিনয় করতে দেখে থাকি। সম্প্রতি এস এস রাজামৌলি পরিচালিত আর আর আর ছবিতে তাকে আমরা অভিনয় করতে দেখব। সম্পর্কে তিনি দক্ষিণের বর্ষিয়ান অভিনেতা চিরঞ্জীবীর পুত্র। অভিনেতা হিসেবে দক্ষিণের ইন্ডাস্ট্রিতে তিনি দারুণ নাম করেছেন। তবে তিনি নিজের পার্সোনাল লাইফ কোনদিন ক্যামেরার সামনে আনতে চান না। তিনি সবসময় এটাকে প্রাইভেট রাখতে চান। তবে তার ভক্তরা সব সময় তার পরিবারের ব্যাপারে জানার ইচ্ছা রাখেন। এর মধ্যেই আমরা আজকে কথা বলবো রামচরনের পরিবারের ব্যাপারে।

আপনাদের জানিয়ে রাখি, রামচরনের স্ত্রী উপাসনা কিন্তু নিজে একজন ব্যবসায়ী। দক্ষিণ ভারতে উপাসনার বেশ নামজাদা একজন বিজনেস ওম্যান হিসেবে পরিচিত। রামচরনের পরিবারের প্রায় প্রত্যেক সদস্য সিনেমার সঙ্গে জড়িত থাকলেও, রামচরনের স্ত্রী কোনভাবে সিনেমার সাথে জড়িত নন। তবে, রামচরণ এবং তার স্ত্রী উপাসনার বিয়ের কাহিনী কোন সিনেমার প্লটের থেকে কম নয়। ১২ জুন ২০১২ সালে দুজনের বিবাহ হয়। কলেজ থেকে দুজনের প্রেম। তারপরে দুজনে একসাথে বিবাহ করার সিদ্ধান্ত নেন।

প্রথমদিকে দুজনে দুজনের খুব ভালো বন্ধু ছিলেন। কিন্তু কখন বন্ধুত্ব প্রেমে পরিণত হয়ে গিয়েছিল, সেটা তারা নিজেরাই টের পাননি। যদিও, রামচরণ যখন বিদেশে গিয়েছিলেন সেই সময় দুজন দুজনের থেকে অনেকটা দূরে ছিলেন কিন্তু, সেই সময় তাদের প্রেম আরো গভীর হয়। জানা যায়, রামচরণ যখন মগধীরা ছবির শুটিং করছিলেন, সেই সময় তিনি উপাসনাকে ডেট করতে শুরু করেন। সেই সময় থেকেই তাদের দুজনের প্রেমের গুঞ্জন শুরু হয়।

যদিও, তাদের দুজনের জন্য সবথেকে ভালো বিষয়টি ছিল এটা যে তাদের দুজনের পরিবার একে অপরকে ভাল ভাবেই চিনতো। তাই তাদের তেমন কোনো সমস্যার সম্মুখীন হতে হয় নি। তাদের দুজনের বিবাহ কোন সমস্যা হয়নি। বর্তমানে রামচরণ দক্ষিণের সিনেমা জগতের একজন অত্যন্ত সফল অভিনেতা। অন্যদিকে তার স্ত্রী উপাসনা এখন একজন সফল মহিলা ব্যবসায়ী। উপাসনা এখন অ্যাপোলো লাইফ সংস্থার উপাধ্যক্ষ এবং তিনি বর্তমানে পজিভ ম্যাগাজিনের সম্পাদকও বটে। তিনি লন্ডনের রিজেন্ট ইউনিভার্সিটি থেকে ইন্টারন্যাশনাল বিজনেস মার্কেটিং এবং ম্যানেজমেন্টের ডিগ্রী অর্জন করেছেন। তবে সৌন্দর্যের দিক থেকে উপাসনা কোন অভিনেত্রী থেকে কিছু কম নয়। তবে তিনি কখনো অভিনয় দিকে নিজের ক্যারিয়ার তৈরি করতে চাননি, বরং তিনি সব সময়ই নিজের পরিবার এবং নিজের ব্যবসা নিয়ে থাকতে চেয়েছেন।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026