নিউজ

সুপ্রিম কোর্টে আজকেও হলো না ডিএ মামলার শুনানি, আর কতদিন অপেক্ষা করতে হবে সরকারি কর্মচারীদের?

পিছিয়ে গেল পশ্চিমবঙ্গের ডিএ মামলার শুনানি। জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহে এই মামলার শুনানি হতে চলেছে বলে জানা যাচ্ছে। আজ শীর্ষ আদালতে ৭ নম্বর কোর্টে মামলাটি লিস্ট করা ছিল। তবে আজকে সেই মামলা শুনানি হয়নি। পরিবর্তে আগামী মাসের তৃতীয় সপ্তাহে এই মামলার শুনানি হবে। আজ বিচারপতি দীপঙ্কর দত্ত এবং ঋষিকেশ রায় জানিয়েছেন, অতি উৎসাহের বসে কিছু কর্মচারীরা যা বলেছেন, তা ঠিক দেখছে না সুপ্রিম কোর্ট। কর্মচারীদের পক্ষে সাওয়ালকারী আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য সময় চেয়ে নিয়েছেন আদালতের কাছ থেকে। বিকাশ বাবু বলেছেন, যদি কর্মচারীরা এমন কিছু বলে থাকেন যা আদালতে নজরে ঠিক নয়, তাহলে আদালতের কাছে আমরা ক্ষমাপ্রার্থী।

এরপরই শীর্ষ আদালতে তরফে জানানো হয়েছে, ডিএ আপনার পরবর্তী শুনানি জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহে হবে। তবে নির্দিষ্ট কোন তারিখ এখনো পর্যন্ত উল্লেখ করা হয়নি। এর আগে মহার্ঘ ভাতা মামলায় সুপ্রিম কোর্টে বেঞ্চ বদল করা হয়েছিল। তবে দুই বাঙালি বিচারপতি আজ এই মামলা থেকে অব্যাহতি নিয়েছেন। প্রাথমিকভাবে রাজ্য সরকারের তরফে শীর্ষ আদালতে যে স্পেশাল লিভ পিটিশন দাখিল করা হয়েছিল, সেই মামলা শুনেছিল বিচারপতি দীনেশ মাহেশ্বরী এবং বিচারপতি ঋষিকেশ রায়ের বেঞ্চ। গত ২৮ নভেম্বর এবং ৫ ডিসেম্বর ওই বেঞ্চে শুনানি হয়েছিল।

এর আগে গত ৫ ডিসেম্বর যখন ডিএ মামলা সুপ্রিম কোর্টে উঠেছিল, তখন শীর্ষ আদালত নির্দেশ দিয়েছিল, সব পক্ষকে লিখিত আকারে সংক্ষিপ্তভাবে নিজেদের বক্তব্য পেশ করতে হবে। সেই সঙ্গে আপাতত কলকাতা হাইকোর্টে রাজ্যের বিরুদ্ধে আদালতের অবমাননার মামলার শুনানি স্থগিত রাখার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। প্রসঙ্গত, ২০১৬ সাল থেকে ডিএ মামলা চলছে। নিজেদের হকের দাবি চেয়ে কখনো হাইকোর্টে আবার কখনো সুপ্রিম কোর্টে ঘুরছেন সরকারি কর্মচারীরা। চলতি বছরের ২০ মে হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, তিন মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে। যে সময়সীমার মধ্যে বকেয়া মেটানোর পথে হাঁটেনি রাজ্য সরকার। বিপরীতে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রিভিউ পিটিশন দাখিল করা হয়। ২২ সেপ্টেম্বর সেটাও খারিজ করে দিয়েছে হাইকোর্ট।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026