নয়াদিল্লি : মহরম উপলক্ষে রাজপথে সুদৃশ্য তাজিয়া নিয়ে শোভাযাত্রা এবার আর দেখা যাবে না। কারণ করোনা পরিস্থিতিতে দেশজুড়ে মহরমের দিন তাজিয়া বের করার অনুমতি দিল না সুপ্রিম কোর্ট৷ শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে, এই অতিমারি পরিস্থিতিতে মহরমের তাজিয়া বের করার অনুমতি দেওয়া যাবে না৷
সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, করোনা সংক্রমণের এই পরিস্থিতিতে মহরমের তাজিয়া বের করলে বিশৃঙ্খলার সৃষ্টি হবে৷ একটি নির্দিষ্ট সম্প্রদায়ের উপর Covid-19 ছড়ানোর দায় চাপিয়ে টার্গেট করা হতে পারে৷ দেশের প্রধান বিচারপতি এস এ বোবদের বেঞ্চ শিয়া নেতা সৈয়দ কালবে জাওয়াদকে বলে, ‘আপনি চাইছেন, একটি সম্প্রদায়ের জন্য গোটা দেশকে অস্পষ্ট দিশা দেখাতে৷’
এরপরেই আবেদনকারীর আইনজীবী আদালতকে পুরীর জগন্নাথ মন্দিরে রথযাত্রার উদাহরণ দেন৷ প্রধান বিচারপতির বেঞ্চ জানায়, সেটি সম্পূর্ণ একটি পৃথক বিষয়৷ দেশের প্রধান বিচারপতি বলেন, ‘জগন্নাথ পুরীর বিষয়টি একটি নির্দিষ্ট জায়গায় সীমাবদ্ধ৷ একটি রথ এ থেকে বি পয়েন্টে যাচ্ছে৷ মহরমও যদি কোনও নির্দিষ্ট এলাকায় সীমাবদ্ধ থাকত, আমরা ঝুঁকি মাথায় রেখেও হয়তো অনুমতি দিতাম৷ কিন্তু তা তো নয়৷’
সুপ্রিম কোর্ট আরও জানিয়েছে, ‘আমরা একটি জেনারেল অর্ডার দিতে পারি না৷ বিশৃঙ্খলতার সৃষ্টি হবে, করোনা সংক্রমণের দায়ে একটি নির্দিষ্ট সম্প্রদায়কে টার্গেট করা হবে৷’
সুপ্রিম কোর্টের বিশেষ পর্যবেক্ষণ, এই পরিস্থিতিতে মহরমের তাজিয়া বের করলে বিশৃঙ্খলার সৃষ্টি হবে৷ একটি নির্দিষ্ট সম্প্রদায়ের উপর Covid-19 ছড়ানোর দায় চাপিয়ে টার্গেট করা হবে। তার ফলে দেশজুড়ে অকারণে বিশৃঙ্খলার সৃষ্টি হবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…