Pic Courtesy : India.com
নয়া দিল্লি : নির্ভয়াকাণ্ডে অপরাধীদের মৃত্যুদণ্ড বহাল রাখল সুপ্রিম কোর্ট। এই ঘটনায় দোষী সাব্যস্তদের মধ্যে অন্যতম অক্ষয় কুমার সিংয়ের মৃ্ত্যুদণ্ড পুনর্বিবেচনার জন্য শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল তার আইনজীবী। রিভিউ পিটিশন দাখিল করা হয়।
সেখানে বলা হয়, এমনিতেই দিল্লিতে বায়ু দূষণের কারণে মানুষের আয়ু কমছে। সেখানে ফাঁসির কী দরকার। এদিন আদালতে অক্ষয়ের আইনজীবী এপি সিং দাবি করেন, মৃত্যুদণ্ড আদিম সাজা। এর্ পাল্টা সরকার পক্ষের আইনজীবী বলেন, যে অপরাধ হয়েছে তাতে ঈশ্বরের চোখেও জল চলে আসবে। এরপরই বিচারপতি আর ভানুমতীর নেতৃত্বে গঠিত সুপ্রিম কোর্টের বেঞ্চ এই রায় দেয়। সুপ্রিম কোর্টের এই নির্দেশে খুশি নির্ভয়ার মা। তিনি জানিয়েছেন, ‘ভাল হল। আরও এক কদম আগে এগোনো গেল।’
অক্ষয়ের আইনজীবী এদিন আদালতে দাবি করেন, এই মামলায় সংবাদমাধ্যমের চাপ রয়েছে। একইসঙ্গে আদালতের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন তিনি। এ প্রসঙ্গে গুরুগ্রামের এক স্কুলে পড়ুয়াকে হত্যার ঘটনাকে উদাহরণ হিসাবে তুলে ধরার চেষ্টা করেন। বলেন, একজন নিরপরাধকে ফাঁসানো হল নির্ভয়া মামলায়। তাঁর দাবি, এই মামলার তদন্তের ভার সিবিআইকে দেওয়া হলে আসল ঘটনা সামনে আসত। যদিও দেশের সর্বোচ্চ আদালতের সাফ বক্তব্য, সবরকম প্রমাণ, তথ্যর ভিত্তিতেই রায় দান হয়েছে। তাই এসব দাবিদাওয়া এখন অর্থহীন।
দোষী অক্ষয়ের আইনজীবী এদিন নির্ভয়ার বন্ধুর বয়ান নিয়েও প্রশ্ন তোলেন। তাঁর দাবি, টাকা নিয়ে সংবাদমাধ্যমের কাছে বক্তব্য পেশ করেছিলেন সেই বন্ধু। অথচ এই মামলায় সেই বন্ধুই একমাত্র প্রত্যক্ষদর্শী। তাঁর বয়ানই সবথেকে গুরুত্বপূর্ণ। আইনজীবী এপি সিং বলেন, এই বন্ধুর বিরুদ্ধে তাঁরা পাটিয়ালা হাউস কোর্টে মামলা করেছেন। আগামী ২০ ডিসেম্বর তার শুনানি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…