নিউজ

কৃষি আইনে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের, গঠন করা হল বিশেষ কমিটি

নয়াদিল্লি: মুখ পুড়ল মোদি সরকারের (Modi Govt)। কৃষি আইন (Farm Law) নিয়ে বড়সড় ধাক্কা খেল শীর্ষ আদালতের কাছে। সোমবারই (Monday) কৃষি আইন নিয়ে সুপ্রিম কোর্টে তীব্র ভর্ৎসনার মুখে পড়তে হয়েছিল মোদি সরকারকে। আপাতত কেন্দ্রকে কৃষি আইন স্থগিত রাখার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। আর আজ, মঙ্গলবার (Tuesday) কৃষি আইনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেই কৃষকদের কথা শোনার জন্য বিশেষ কমিটি গঠনের কথা জানাল প্রধান বিচারপতির বেঞ্চ।

তিনটি কৃষি আইন স্থগিত রাখা হল সুপ্রিম কোর্টের তরফে। একইসঙ্গে চার সদস্যের কমিটি গঠন করা হল। ওই কমিটিতে আছেন, এইচএস মান, প্রমোদ কুমার যোশী, অশোক গুলাটি ও অনিল ধানওয়ান্ত। মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি শরদ অরবিন্দ বোবড়ে বলেন, ‘তিনটি কৃষি আইনের বৈধতা নিয়ে আমরা যেমন উদ্বিগ্ন, তেমনি মানুষের জীবন বাঁচানোরও দায় রয়েছে সর্বোচ্চ আদালতের।’

তাই মানুষ ও সম্পত্তি রক্ষার জন্য কোনও আইন স্থগিত রাখার ক্ষমতা আমাদের হাতে রয়েছে।’ আর সেই কারণেই কৃষকরা যাতে তাঁদের মনের কথা খুলে বলতে পারে, তার জন্য বিশেষ কমিটি গঠন করা হতে পারে। কিন্তু কৃষকদের নাছোড় মনোভাবের সামনে কমিটি গঠন কতটা কার্যকর হবে, তা নিয়ে প্রশ্ন রয়েছে অনেকের মনেই। উল্লেখ্য, সোমবারই কেন্দ্রের উদ্দেশে কড়া হুঁশিয়ারি দিয়ে প্রধান বিচারপতি বলেছিলেন, ‘কেন কেন্দ্রের তরফে কৃষকদের আবেদনে কোনও সাড়া দেওয়া হচ্ছে না?

সরকারই তো ধরনার পরিবেশ তৈরি করেছে। এই আইনের প্রয়োগ রদ করা হলেই আমরা আলোচনার টেবিলে বসে কৃষকদের সমস্যার সমাধান খুঁজে বার করার নির্দেশ দেব৷ সরকার আইনের প্রয়োগ রদ করবে, নাকি আমরা স্থগিতাদেশ জারি করব?’ এবার মঙ্গলবার কৃষকদের স্বার্থে , তাঁদের কথা ভেবে এই কড়া পদক্ষেপ নিল সুপ্রিম কোর্ট।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026