নিউজ

পৃথকভাবে নির্ভয়ার চার অপরাধীকে ফাঁসির আর্জি, মঙ্গলবার সুপ্রিম কোর্টের রায় দান

২০১২ সালে ২৩ বছরের ছাত্রীকে নৃশংসভাবে গণধর্ষণ ও খুন করে বিনয় শর্মা, পবন গুপ্তা, মুকেশ সিং ও অক্ষয় ঠাকুর। এই চার অপরাধীর পয়লা ফেব্রুয়ারি ফাঁসির দিন ঘোষণা করা হলেও শেষ মুহূর্তে তা পিছিয়ে যায়। দিল্লি হাইকোর্টে অনির্দিষ্টকালের জন্য স্থগিতাদেশ দেওয়া হয় ফাঁসির শাস্তি। নির্ভয়া ধর্ষণ ও খুনের অপরাধে দোষী চারজন মুকেশ সিংহ,বিনয় শর্মা, অক্ষয় ঠাকুর,পবন গুপ্তা কে ফাঁসির রায় ঘোষণা করা হলে সুপ্রিম কোর্টে বারবার তারা প্রাণভিক্ষার আবেদন জানায়।

বিনয় শর্মা রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দের কাছে প্রাণভিক্ষার আর্জি জানানোর পর অনির্দিষ্টকালের জন্য ফাঁসিতে স্থগিতাদেশ দেয় দিল্লির ট্রায়াল কোর্ট।সেই আবেদন খারিজ করে দিলেও হাইকোর্টের নির্দেশে স্থগিত রয়েছে ফাঁসির শাস্তি। এই ঘটনায় দোষী আরেকজন রাম সিংহ অনেক আগেই তিহাড় জেলে আত্মহত্যা করেছে। আরেকজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় বেড়িয়ে গেছে আইনের বেড়াজাল টপকে। তিহাড় জেলে ফাঁসির প্রস্তুতি অনেকদিন আগে থেকেই নেওয়া শুরু হয়ে গেছে।চলে এসেছেন পবন জল্লাদ। সরকার নির্ভয়ার ধর্ষকদের মৃত্যুদণ্ডে স্থগিতাদেশের বিরুদ্ধে যে পিটিশন দাখিল করেছিল দিল্লি হাইকোর্ট তা খারিজ করলে সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে কেন্দ্র।

আরও পড়ুন : ৪৫ টিরও বেশি আসন নিয়ে সরকার গঠনের পথে বিজেপি

চার অপরাধীকে নোটিশ পাঠানো হোক এটাই চেয়েছিল আদালত। তেমনটা হলে ফাঁসির প্রক্রিয়ায় আরও সময় লাগব বলে জানায় বিচারপতি আর ভানুমতীর নেতৃত্বাধীন বেঞ্চ। সরকার পক্ষের আইনজীবী চায় এ ব্যাপারে এ বার হস্তক্ষেপ করুক সুপ্রিম কোর্ট। কেন্দ্রিয় সরকার নির্ভয়ার চার ধর্ষক ও খুনিকে পৃথকভাবে ফাঁসি দেওয়ার যে আর্জি জানিয়েছিল আগামী মঙ্গলবার সেই পিটিশনের শুনানি দেবে সুপ্রিম কোর্ট।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026