বিনোদন

সৎ ছেলে শাহিদ কাপুর! মা ও ছেলের সম্পর্ক নিয়ে মুখ খুললেন অভিনেত্রী সুপ্রিয়া পাঠক

বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় অভিনেতা শাহিদ কাপুর (shahid kapoor)। কিন্তু শাহিদের পারিবারিক জীবন নিয়ে অনেকের মনেই প্রশ্ন ওঠে। শাহিদের বাবা অভিনেতা পঙ্কজ কাপুর (pankaj kapoor) ও মা নীলিমা আজিম (Nilima azeem)। কিন্তু শাহিদের শৈশবে পঙ্কজ ও নীলিমার বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। নীলিমার কাছে থাকতেন শাহিদ। এরপর নীলিমা বিয়ে করেন অভিনেতা রাজেশ খট্টর (Rajesh khattar)-কে। নীলিমা ও রাজেশের ছেলের নাম ঈশান খট্টর (Ishan khattar)। অপরদিকে পঙ্কজ বিয়ে করেন সুপ্রিয়া পাঠক কাপুর (supriya pathak kapoor)-কে। কিন্তু পঙ্কজ ও সুপ্রিয়ার বিয়ের সময় শাহিদের বয়স ছিল মাত্র ছয় বছর। কিন্তু ছয় বছরের শাহিদের মনে কি পঙ্কজ-সুপ্রিয়ার বিয়ের প্রভাব পড়েছিল? শাহিদ কোনোদিন এই বিষয়ে মুখ না খুললেও মুখ খুললেন সুপ্রিয়া।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে সুপ্রিয়া বলেন, তিনি ও পঙ্কজ দীর্ঘকালের বন্ধু। ফলে ছয় বছরের শাহিদের সঙ্গেও সুপ্রিয়ার বন্ধুত্বের সম্পর্ক তৈরী হয়েছিল যা আজও অটুট। সুপ্রিয়া কোনোদিন শাহিদের মা হতে চাননি। তিনি শাহিদের বেস্ট ফ্রেন্ড হতে চেয়েছেন। ফলে এমনও শোনা যায়, শাহিদ এখনও বহু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে সুপ্রিয়ার সঙ্গেই আলোচনা করেন। তবে নীলিমাকেও শাহিদ সম্মান করেন। কিন্তু নীলিমার অস্থিরতা শাহিদের কাছেও অসহনীয় ছিল। রাজেশ খট্টরের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর নীলিমা বিয়ে করেন গায়ক রাজা আলি খান (Raja Ali khan)-কে।

নীলিমা ও রাজার বিয়ে শাহিদকে সুপ্রিয়ার আরও কাছাকাছি এনে দিয়েছিল। পঙ্কজ ও সুপ্রিয়ার সঙ্গেই বেশি সময় কাটাতে পছন্দ করতেন শাহিদ। এমনকি শাহিদের স্ত্রী মীরা (Mira Rajput)-কে একটি অনুষ্ঠানে পছন্দ করেছিলেন পঙ্কজ ও সুপ্রিয়া। মীরার সঙ্গে সুপ্রিয়ার সম্পর্ক খুব ভালো। এমনকি শাহিদ ও মীরার কন্যাসন্তান মিশা সুপ্রিয়াকে ‘বা’ বলে ডাকে। পঙ্কজকে ‘বাবা’ বলে মিশা। সুপ্রিয়া জানালেন, মিশা তাঁর কাছে প্রায়ই গল্প শোনার আবদার করে। সুপ্রিয়া জানিয়েছেন, একসঙ্গে না থাকলেও শাহিদকে তিনি বিশ্বাস করেন, ভালোবাসেন। সুপ্রিয়ার মনে হয় তিনি শাহিদের উপর অনায়াসেই নির্ভর করতে পারেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026